আমরা সবাই দিল্লির নির্দেশে কাজ করি, সুকান্তর সিবিআই স্বীকারোক্তি নিয়ে শুভেন্দু উবাচ!

'আপনাদের কিছু লোক আছে, যাদের কাজ বিজেপির মধ্যে ঝগড়া লাগানো। কোনও ঝগড়া নেই। ও সব করে লাভ হবে না।' সংবাদমাধ্যমকে আক্রমণ শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শুভেন্দু অধিকারী বিভিন্ন জনসভায় সিবিআই বা ইডি কি করতে পারেন তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর আভাস দেন মাঝে মধ্যেই। অনেক ক্ষেত্রে তা মিলেও যায়। কিন্তু এবার এই ইডি বা সিবিআই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যা বললেন তা বিস্ফোরক। তিনি বলেন, “অনেকেই বলেন, দাদা সিবিআইকে বলুন। ওকে জেলে ঢুকিয়ে দিন। জিতে যাব। এসব করে কাঙ্ক্ষিত জয় আসবে না।” এই মন্তব্যের পর ঝড় উঠেছে বঙ্গ বিজেপি-র অন্দরমহলে। অনেকেই মনে করছেন সুকান্ত ঘুরিয়ে আঙ্গুল দেখিয়েছেন শুভেন্দুর দিকে।

আমরা সবাই দিল্লির নির্দেশে কাজ করি, সুকান্তর সিবিআই স্বীকারোক্তি নিয়ে শুভেন্দু উবাচ!

আমরা সবাই দিল্লির নির্দেশে কাজ করি, সুকান্তর সিবিআই স্বীকারোক্তি নিয়ে শুভেন্দু উবাচ! শুভেন্দু অধিকারী দলে আসার পর বিজেপি-র তেমন উন্নতি তো হয়ইনি বরং বিভিন্ন নির্বাচনে আসন কমেছে বিজেপির। দিলীপ ঘোষকে মেদিনীপুর আসন থেকে সরিতে দেওয়া থেকে শুরু করে সিবিআই ইডি সম্পর্কিত একাধিক মন্তব্য, মুখ্যমন্ত্রীকে সরাসরি ব্যাক্তি আক্রমণ সব কিছুই দিক নির্দেশ করছে শুভেন্দুর দিকে। বঙ্গ বিজেপির টালমাটাল অবস্থায় রাজ্য সভাপতি গতকাল একাধিক মন্তব্য করেন, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

আমরা সবাই দিল্লির নির্দেশে কাজ করি, সুকান্তর সিবিআই স্বীকারোক্তি নিয়ে শুভেন্দু উবাচ!

হিন্দমোটরের সভায় সুকান্ত বলেন, “দাদা, সিবিআইকে বলুন একে অ্যারেস্ট করিয়ে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাব। হবে না! ওকে জেলে ঢুকিয়ে দিন, জিতে যাব। হবে না!” এর পরেই উদাহরণ দিয়ে সুকান্ত বলেন, “অনুব্রত মণ্ডল তো জেলে ছিলেন। আছেন তো জেলে? বীরভূম জিতেছি আমরা?” বিজেপির রাজ্য সভাপতি এ-ও বলেন,”আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন, তা হলে জিতবেন। আর যদি পরিশ্রম করে সংগঠন তৈরি করতে না পারেন, যাকে খুশি অ্যারেস্ট করুন, কোনও দিন জিততে পারবেন না।”

আমরা সবাই দিল্লির নির্দেশে কাজ করি, সুকান্তর সিবিআই স্বীকারোক্তি নিয়ে শুভেন্দু উবাচ!

আমরা সবাই দিল্লির নির্দেশে কাজ করি, সুকান্তর সিবিআই স্বীকারোক্তি নিয়ে শুভেন্দু উবাচ!

এই কথা কার্যত শুভেন্দুর দিকেই আঙ্গুল তুলছে বলে রাজনৈতিক মহলের ধারনা। শুভেন্দু অধিকারীও প্রতিক্রিয়া দিয়েছেন এই মন্তব্যের। কিন্তু এখানে তিনি অনেক বেশি রাজনৈতিক সচেতনতা দেখিয়েছেন ভবিষ্যতের কথা ভেবে। মঙ্গলবার রাজভবনের সামনে সেই প্রসঙ্গে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের রাজ্য সভাপতির বক্তব্যের পাল্টা আমি কেন বলব? পার্টিতে স্টেট প্রেসিডেন্ট ফাইনাল।”

এর পরেই সংবাদমাধ্যম কে কটাক্ষ করেন শুভেন্দু। সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, “আপনাদের রসদ-পুরিয়া আমি দেব না। আপনাদের কিছু লোক আছে, যাদের কাজ বিজেপির মধ্যে ঝগড়া লাগানো। কোনও ঝগড়া নেই। ও সব করে লাভ হবে না। বিজেপি ব্যক্তিবাদে বিশ্বাস করে না। আমরা সবাই দিল্লির নির্দেশে কাজ করি।”

সুকান্তর মন্তব্য নিয়ে শুভেন্দুর প্রতিক্রিয়া, “ওঁর যা অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, উনি তা-ই বলেছেন। উনি মাঠে থাকা লোক। উনি ওঁর কথা বলেছেন। আমিও আমার অভিজ্ঞতা থেকে আমার মতো করে বলি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন