শুভেন্দু অধিকারী বিজেপি-তে? স্যানিটাইজ করে দলে ঢোকাব! বক্তা দিলীপ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দু অধিকারী বিজেপি-তে? স্যানিটাইজ করে দলে ঢোকাব! বক্তা দিলীপ ঘোষ। কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ সমস্যা চলছে তৃণমূলের অন্দরে। শুভেন্দু অধিকারীর বিভিন্ন সাংগঠনিক সভাকে এড়িয়ে যাওয়া ভাল চোখে দেখছেন না তৃণমূল সুপ্রিমো। এছাড়াও বাতাসে ভাসছে শুভেন্দুর দলবদলের বার্তা। যদিও তিনি নিজে কখনও এই বিষয়ে একটি শব্দও খরচ করেন নি।

আরও পড়ুনঃ শত্রুপক্ষকে যোগ্য জবাব দিতে ভারতীয় সেনার হাতে এলো নতুন হাতিয়ার।

কিন্তু কদিন আগে নন্দীগ্রামের এক সভা থেকে তিনি ফের জল্পনা উসকে দেন। নন্দীগ্রাম নিয়ে তিনি বলেন, অতীত ভুললে কিন্তু তার ফল কিছুতেই ভাল হতে পারে না। অতীত ভুললে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বলেও মন্তব্য করেন শুভেন্দু। কিন্তু কে বা কাদের উদ্দেশে এই হুঁশিয়ারি তা স্পষ্ট করেননি তিনি। আর শুভেন্দু অধিকারীর দলবদলের জল্পনায় আজ ঘৃতাহুতি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শুভেন্দু অধিকারী বিজেপি-তে? আজ সাংবাদিকরা দিলীপ ঘোষ কে প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন কিনা। উত্তরে দিলীপ ঘোষ বলেন বিজেপি-র দরজা খোলা রয়েছে, তবে দলে যায়গা দেওয়ার আগে স্যানিটাইজ করে তবেই দলে ঢোকান হবে।

সাবস্ক্রাইব করুন নজরবন্দি কে

উল্লেখ্য, কদিন আগে খবরের দুনিয়ায় গুঞ্জন ওঠে শুভেন্দু অধিকারী দলবদল করে বিজেপি-তে যোগ দেবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং তিনি নজর কেড়েছেন আমফানের ত্রান বিলি থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরান সব ক্ষেত্রেই। যদিও ক্রমেই ক্ষর্ব হতে থাকে শুভেন্দুর হাতে থাকা ক্ষমতা।

প্রথমে তাঁকে তৃণমূল যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সংগঠনের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে তাঁকে যায়গা দেওয়া হয়েছে শুধুমাত্র ৭ জনের কোর কমিটিতে। এমনকি তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের শীর্ষপদ থেকেও তাঁকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর