সনিয়াকে চিঠি দিয়ে কংগ্রেস ছাড়লেন সুস্মিতা, প্রাক্তন সাংসদের তৃণমূল যোগের জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সনিয়াকে চিঠি দিয়ে কংগ্রেস ছাড়লেন দলের প্রাক্তন সাংসদ, তথা মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। আজ সকালেই কংগ্রেসের অন্তর্বর্তীকালী সভানেত্রীকে চিঠি দিয়ে নিজের পদত্যাগের কথা জনিয়েছেন সন্তোষ দেবের কন্যা।

আরও পড়ুনঃ BJP’র ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির শেষ দিন, উত্তপ্ত হতে পারে রানি রাসমনি অ্যাভিনিউ

তিনি শিলচরের প্রাক্তন সাংসদ। বাংলায় ২১ এর বিধানসভা ভোটে কংগ্রেসের ঝুলি শূন্য, খারাপ অনস্থা একাধিক রাজ্যে। বাংলার মত শিলচরে কংগ্রেস অতোটা কোণঠাসা না হলেও সন্তোষ দেবের মৃত্যুর পর থেকে ভাঙছে দল। তার মাঝেই কন্যা সুস্মিতা ছাড়ছেন দল।

আজ সকালেই নিজের ট্যুইটার হ্যান্ডেলে নিজের বায়ো বদলে সুস্মিতা লেখেন, ‘কংগ্রেসের প্রাক্তন সদস্য’। জল্পনার শুরু হয়ে যায় তখনই। তার কয়েকঘন্টা পরেই, বেলা গড়াতেই সনিয়া গান্ধীকে চিঠি পাঠিয়ে পদত্যাগের কথা জানান। চিঠিতে তিনি লিখেছেন,  ‘জাতীয় কংগ্রেসের সঙ্গে তিন দশকের সম্পর্ক শেষ করছি। আমার পাশে থাকার জন্য সতীর্থ ও দলের নেতা-মন্ত্রীদের ধন্যবাদ। তিন দশকের স্মৃতি আমি সারা জীবন মনে রাখব।’

সনিয়াকে চিঠি দিয়ে কংগ্রেস ছাড়লেন সুস্মিতা, প্রাক্তন সাংসদের তৃণমূল যোগের জল্পনা তুঙ্গে
সনিয়াকে চিঠি দিয়ে কংগ্রেস ছাড়লেন সুস্মিতা, প্রাক্তন সাংসদের তৃণমূল যোগের জল্পনা তুঙ্গে

পদত্যাগের, দলত্যাগের কারণ হিসেবে ঘনিষ্ঠ মহলের মতে, বরাবরের আগ্রাসী মনোভাবের রাজনীতি করে এসেছেন সুস্মিতা। সোনিয়া গান্ধীর স্নেহের পাত্রী, ভরসা করতেন রাহুল গান্ধীও। তবে সন্তোষ বাবুর মৃত্যুর পর থেকেই শিলচরের কংগ্রেসের দৈন্য দশায় হতাশ সুস্মিতা। আর সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত।

সনিয়াকে চিঠি দিয়ে দলত্যাগ সন্তোষ কন্যার, জল্পনা তৃণমূল যোগের। 

সনিয়াকে চিঠি দিয়ে কংগ্রেস ছাড়লেন সুস্মিতা, প্রাক্তন সাংসদের তৃণমূল যোগের জল্পনা তুঙ্গে

সনিয়াকে চিঠি দিয়ে কংগ্রেস ছাড়লেন সুস্মিতা, তবে দলত্যাগের কয়েকঘন্টার মধ্যেই শুরু হয়েছে নতুন চর্চা। এর পর রাজনীতির ময়দানে কোন দলের হয়ে লড়বেন তিনি? ঘনিষ্ঠ মহল বলছে সন্তোষ কন্যার কাছে অগ্রাধিকার পাবে তৃণমূলই, বিজেপি নয়। অন্যদিকে বাংলা জয়ের পর ত্রিপুরা এবং আসমে এখন থেকেই নিজেদের জমি তৈরিতে তৎপর তৃণমূল কংগ্রেস। সেখানে হিসেব দুইয়ে দুইয়ে চার করতে তৃণমূলে যোগ দিতেই পারেন সুস্মিতা। এই জল্পনা উড়িয়ে না দিয়ে বরং জোর পড়ছে তার ওপরেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন