নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়া, সকলের কাছে যেন ব্যক্তিগত ক্ষতি। মন খারাপ কিছুতেই ভাল হচ্ছে না। এরই মধ্যে আজ, শুক্রবার ওয়েবে মুক্তি পাচ্ছে অভিনেতার শেষ ছবি ‘দিল বেচারা’। প্রাণবন্ত সুশান্তকে দেখার জন্য মুখিয়ে দর্শকরা।সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’।
আরও পড়ুনঃ এক যুগের অবসান, চলে গেলেন নৃত্য শিল্পী অমলা শঙ্কর।


জীবনে শেষবারের মতো রূপোলি পর্দায় জ্বলজ্বল করে উঠবে সেই হাসিমাখা মলিন মুখটা।ট্রেলারেই যা রেকর্ড গড়েছে, পুরো ছবি প্রকাশ্যে আসলে কি হতে চলেছে তার আঁচ এখনই পাওয়া যাচ্ছে। সম্প্রতি ছবি মুক্তির আগেই আবেগঘন হয়ে পড়েছেন কিজি ওরফে সঞ্জনা সাঙ্ঘি। নিজের সোশ্যালে ছবির একটি দৃশ্য পোস্ট করে আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী।
তিনি লিখেছেন, ‘আমার ম্যানি, আমি জানি তুমি দূর থেকেই সমস্ত দেখছ আর আশীর্বাদও করছ। আমরা তোমাকে দেখতে আকাশের দিকে তাকিয়ে রয়েছ। এখনও বিশ্বাস হচ্ছে না তুমি নেই। আমার প্রথম সিনেমা কীভাবে তোমার শেষ ছবি হতে পারে? তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে সাহস জোগানোর জন্য। তোমার আত্মার শান্তি কামনা করি। ‘ মুহূর্তের মধ্যে কিজির এই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া।
অপর দিকে দিল বেচারার মুক্তির ঠিক কয়েক ঘন্টা আগে ইনস্টাগ্রামে একটি আবেগমূলক পোস্ট করেছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীও তিনি লিখেছেন “তোমাকে দেখতে আমার প্রতি আউন্স শক্তি লাগবে।” ২৮ বছর বয়সী এই অভিনেত্রী সুশান্তের ছবি সহ দিল বেচারার ছবির পোস্টার শেয়ার করেছেন। ক্যাপশনে সুশান্তকে তার জীবনের নায়ক হিসাবে বর্ণনা করেছেন। রিয়া আরও বলেছেন, “তুমি আমার সঙ্গে আছো, আমি জানি তুমি আছো। আমি তোমাকে ও তোমার ভালোবাসাকে উদযাপন করব। আমার জীবনের নায়ক। আমি জানি তুমি আমাদের সঙ্গে ছবি দেখবে।”










