Susanta Ghosh: পশ্চিম মেদিনীপুরে সংগঠন সামলাবেন সুশান্ত, পুরাতন ধাঁচে ফিরছে সিপি(আই)এম!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য রাজনীতিতে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। নয় বছর পার করে বিধানসভা নির্বাচনের মুখে ঘরে ফিরেছিলেন পশ্চিম মেদিনীপুরের সুশান্ত ঘোষ। সময় বদলে এখন তিনিই সিপি(আই)এমের ভরসা। এবার থেকে পশ্চিম মেদিনীপুরে সংগঠন সামলাবেন সুশান্ত। ডেববার দুই দিনের জেলা সম্মলেনের পর ঘোষণা বামেদের। 

আরও পড়ুনঃ আমাদের ছবি তুলে নেটমাধ্যমে দেবেন না, রাজ্যবাসীর কাছে আকুতি দেব-বুম্বার

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুশান্ত ঘোষের মতো বর্ষীয়ান রাজনীতিবীদকে জেলার মুখ করে সমস্ত স্তরের নেতাদের উজ্জীবিত করাও সম্ভব হয়েছে। তবে পশ্চিম মেদিনীপুরের মতো বড় জেলার সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন তিনি। এবার কী রাজ্য কমিটিতেও দেখা যাবে সুশান্ত ঘোষকে?

বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে জেলে যেতে হয়েছিল সুশান্ত ঘোষকে। ২০১২ সালে জামিন পেলেও শর্ত ছিল নিজের গ্রামে ঢুকতে পারবেন না তিনি। বিধানসভা নির্বাচনের আগে সেই শর্ত তুলে নেওয়ার পরেই সুশান্ত ঘোষ গ্রামে ফেরেন। বিধানসভা নির্বাচনে প্রচার করেছিলেন দলের হয়ে।

পশ্চিম মেদিনীপুরে সংগঠন সামলাবেন সুশান্ত, সিদ্ধান্ত জেলা নেতৃত্বের 

পশ্চিম মেদিনীপুরে সংগঠন সামলাবেন সুশান্ত, সিদ্ধান্ত জেলা নেতৃত্বের 
পশ্চিম মেদিনীপুরে সংগঠন সামলাবেন সুশান্ত, সিদ্ধান্ত জেলা নেতৃত্বের

অনেকেই মনে করেছিলেন সুশান্ত ঘোষের উপস্থিতিতে পায়ের তলার মাটি ফিরে পাবে বামেরা। সেটা না হলেও জনপ্রিয় নেতার উপস্থিতিতেই উজ্জীবিত হয়েছিলেন জেলার বাম কর্মীরা। এখন তাঁর ওপরেই জেলার দায়িত্ব সঁপে দিতে চান তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত