WTC: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ সূর্য কুমার, বদলি হিসেবে আসবেন এই দুই ক্রিকেটার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কোটিপতি লিগ আইপিএল শেষ হলেই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর সেই দল থেকে বাদ পরা মোটামুটি নিশ্চিত সূর্য কুমার যাদবের। অপর দিকে হয়তো দলে থেকে যেতে পারেন কেএল রাহুল। তবে সহ অধিনায়কের দায়িত্ব পাকা করে ফেলেছেন পূজারা।

আরও পড়ুনঃ মুম্বাইয়ের কাছে হারার পরেই সৌরভদের এক হাত নিলেন শাস্ত্রী

এক বিসিসিআই কর্তা বলেন, “টেস্ট চ্যাম্পিয়নশিপে পূজারাই দলের সহঅধিনায়ক হবে। রোহিতের ডেপুটি হিসাবেই তিনি ইংল্যান্ডে যাবেন। ওভালের ম্যাচে তিনিই সহঅধিনায়কের দায়িত্ব সামলাবেন।” কিন্তু রাহুল ও সূর্য কুমারের জায়গাতে কারা আসবেন? সূত্রের খবর দলে আসবেন হনুমা বিহারী ও অজিঙ্ক রাহানে।

13 9

চোটের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। দুর্ঘটনার কারণে খেলতে পারবেন না ঋষভ পন্থও। সেই জায়গাতে সুযোগ পেয়েছিলেন সূর্য কুমার। বিসিসিআই সুত্রে খবর এক আধিকারিক বলেন, “সূর্যের ফর্ম নিয়ে চিন্তা রয়েছেই। তবে ও যদি আবার ভাল খেলে তাহলে জাতীয় দলের দরজা খোলা রয়েছে।”

12 9
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ সূর্য কুমার, বদলি হিসেবে আসবেন এই দুই ক্রিকেটার

সম্ভবত, ওপেনিংয়ে গিল ও মিডল অর্ডারে রাহুল খেলবেন। অন্যদিকে, সূর্যকুমারের বিকল্প হিসাবে উঠে এসেছে দুই অভিজ্ঞ ক্রিকেটারের নাম- হনুমা বিহারী ও অজিঙ্ক রাহানে। আইপিএলে চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই দুরন্ত ইনিংস এসেছে রাহানের ব্যাট থেকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ সূর্য কুমার, বদলি হিসেবে আসবেন এই দুই ক্রিকেটার

14 7

এছারাও নজরে রয়েছেন বিহাড়া, সঙ্গে মায়াঙ্ক আগরওয়াল ও সরফরাজ আহমেদের দিকেও লক্ষ্য রাখছেন নির্বাচকরা। আগামী ৭মের মধ্যে ১৫ জনের প্রাথমিক দল ও ২ জন রিজার্ভ ক্রিকেটারের নাম ঘোষণা করবে বিসিসিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন