“ভিন্ন ধর্ম এবং বিশ্বাসের মানুষের বিবাহকে এখনই মেনে নিতে শিখুক সমাজ” জানালো সুপ্রিম কোর্ট!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “ভিন্ন ধর্ম এবং বিশ্বাসের মানুষের বিবাহকে এখনই মেনে নিতে শিখুক সমাজ” জানালো সুপ্রিম কোর্ট! কর্নাটকে ভিন্ন ধর্মে বিয়ে সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, “এটাই উপযুক্ত সময়, ভিন্ন ধর্ম এবং বিশ্বাসের মানুষের বিবাহকে এখনই মেনে নিতে শিখুক সমাজ।” বিচারপতি সঞ্জয় কিষাণ কল এবং হৃষিকেশ রয়ের বেঞ্চ এও জানায়, ছেলেমেয়েরা অন্য ধর্মে বিয়ে করলে বাবা-মারা তাদের একরকম ত্যাজ্য করে দেন, এই রীতি গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঃ ৭ বিজেপি সাংসদ, ৫ বিধায়ক যোগ দেবেন তৃণমূলে! ঘোষনা করলেন জ্যোতিপ্রিয়।

ভিন্ন ধর্ম এবং জাতে বিয়ের ক্ষেত্রে হস্তক্ষেপে পুলিশকেও ঠিকমতো শিক্ষা এবং অনুশীলন নিতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।বেঞ্চ জানিয়েছে ‘শিক্ষিত তরুণ প্রজন্মের নিজেদের পছন্দমতো জীবনসঙ্গী বেছে নেওয়ার ঘটনা বাড়ছে। এটাকে সমাজ এবং বাবা-মা যতই অন্যায়ের চোখে দেখুক, যদি আইনভঙ্গ না হয়, তবে পুলিশের কর্তব্য এমন যুগলদের ক্ষতির হাত থেকে রক্ষা করা।’

“ভিন্ন ধর্ম এবং বিশ্বাসের মানুষের বিবাহকে এখনই মেনে নিতে শিখুক সমাজ” জানালো সুপ্রিম কোর্ট! কর্নাটকের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এক যুগল। পাত্রীটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশে এমন অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। কিন্তু তিনি স্বেচ্ছায় জীবনসঙ্গী বেছে নিয়েছেন। এই নিয়ে রায় দিতে গিয়েই উপরোক্ত প্রসঙ্গের উত্থাপন হয়। দেশের বেশ কয়েকটি রাজ্যে লাভ-জেহাদ বিরোধী আইন প্রণয়িত হওয়ার পর থেকে প্রায়ই সামনে আসছে এমন ঘটনার কথা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন