নজরবন্দি ব্যুরো: কেন্দ্রকে কৃষি আইন স্থগিত করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার ৩ কৃষি আইন নিয়ে শুনানি ছিল দেশের শীর্ষ আদালতে। আর সেই শুনানিতেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারের উচিত কৃষি আইনে স্থগিতাদেশ দেওয়া। আর কেন্দ্রীয় সরকার সেটি যদি না করে, তাহলে আদালতই সেই পদক্ষেপ নেবে।
আরও পড়ুন: বড় পর্দায় আসতে চলেছে হৃত্বিক-দীপিকা জুটি!


কেন্দ্রকে কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস ও বোবদে কেন্দ্রের ভূমিকা নিয়ে সমালোচনা করে বলেন, “আপনারা আইন স্থগিত রাখুন, নয়তো আমরা স্থগিতাদেশ জারি করব।” আদালত সোমবারের শুনানিতে উষ্মা প্রকাশ করে বলে, দিনের পর দিন দিল্লির রাজপথে বয়ষ্ক মানুষেরা বসে আছেন, মহিলারা বসে আছে, তাহলে কেন সরকার এই পরিস্থিতি দেখেও কোনও ব্যবস্থা নিচ্ছে না? গত দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে প্রশ্ন করেছিল, কেন পরিস্থিতির কোনও উন্নতি হচ্ছে না? সেই সূত্রে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, কৃষকদের সঙ্গে কেন্দ্রের স্বাস্থ্যকর আলোচনা চলছে।
সরকার পক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল বলেন।, ৩-৪ টি রাজ্যের কৃষকরা প্রতিবাদ করছেন, এখানে বৃহত্তর কৃষক সমাজের অংশগ্রহণ নেই। দক্ষিণ ভারত থেকে কোনও কৃষক এই আন্দোলনে অংশ নেননি।
টানা ৮ রাউন্ড বৈঠকের পরেও কৃষকদের সঙ্গে রফা সূত্র বের করতে পারেনি কেন্দ্রীয় সরকার। ৩ কৃষি আইন বাতিল করার দাবিতে এখনও অনড় রয়েছেন কৃষকরা। অন্য দিকে, সরকার এখনও আইন বাতিল করার কথা বলেনি। উল্টে কেন্দ্রের শাসক দল প্রচার চালাচ্ছে, কী ভাবে কৃষি আইনের দৌলতে কৃষকদের উন্নতি সাধিত হবে।









