নজরবন্দি ব্যুরো: রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ‘বিভ্রান্ত’ খোদ সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের তিনটি আলাদা আলাদা এজলাসে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। আর সেই মামলার শুনানির ক্ষেত্রে নিজেদের বিভ্রান্ত বলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অনিরুদ্ধ বোস ও বেলা এম ত্রিবেদীর বেঞ্চ। কিন্তু কেন?
আরও পড়ুন: ডেঙ্গু বিতর্ক বিধানসভায়, মমতার মুখে রোগের কারণ শুনে ওয়াকআউট বিজেপির
গত বেশ কয়েক মাস ধরেই সুপ্রিম কোর্টে রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় বিভিন্ন বেঞ্চে পিটিশন ফাইল হচ্ছে। আর সেই জন্যই আজ বিচারপতি অনিরুদ্ধ বোস ও বেলা এম ত্রিবেদী বললেন, ‘আমরা বিভ্রান্ত, কোন মামলা শুনব, কোন মামলা শুনব না, সেটা বুঝতে পারছি না। এখন এসসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, নাকি ২০১৪, ২০১৬, ২০১৭ কোন মামলা শুনব, আমরা বুঝতেই পারছি না’।
![]()
পাশাপাশি তাঁরা এও জানিয়েছেন, এত মামলার শুনানি হতে অনেক দিন সময় লাগবে। সোমবার সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার কোনও শুনানি হল না। জানা গিয়েছে, একটি দিন ধার্য করে সব মামলার শুনানি সেই একদিনে হবে। এছাড়া, পুরনো যে মামলাগুলিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তা আপাতত স্থিতাবস্থাতেই থাকবে বলে জানিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা।

রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ‘বিভ্রান্ত’ খোদ শীর্ষ আদালত, কিন্তু কেন?




