Super Cyclone Sitrang: কালিপুজোর আগেই আছড়ে পড়বে সুপার সাইক্রোন সিত্রাং, ঘূর্ণিঝড় নিয়ে বড় ঘোষণা হাওয়া অফিসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কালীপুজোর আগেই বঙ্গে আছড়ে পড়বে সুপার সাইক্রোন সিত্রাং এমনটাই জানল আলিপুর আবহাওয়া দফতর। দফতর সূত্রে জানানো হয়েছিল, চলতি মাসেই একটি নিন্মচাপের সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। যা পরবর্তীতে সুপার সাইক্লোনে পরিণত হবে। আর এই সুপার সাইক্লোনের দেওয়া হয়েছিল ‘সিত্রাং’।

আরও পড়ুন: রাজ্যে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু, আবেদন করা যাবে ৩ নভেম্বর পর্যন্ত

জানা যাচ্ছে, আগামী ১৮ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ১৯ তারিখ থেকে তার প্রভাব পড়তে শুরু করবে বঙ্গে। তবে সেটির নির্দিষ্ট গতিপথ নিয়ে এখনও সেভাবে কিছু জানায়নি হাওয়া অফিস। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের কর্তা বলেন, “আগামী তিনদিনের মধ্যে আমাদের রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই উন্নত হবে। ১৮ তারিখ নাগাদ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা। সেখান থেকে একটি নিম্নচাপ তৈরি হবে। তবে ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর থেকে ফের নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও এখনই এই ঘূর্ণাবর্তের গতিপথ নিয়ে কিছু বলা যাচ্ছে না।”

কালিপুজোর আগেই আছড়ে পড়বে সুপার সাইক্রোন সিত্রাং, ঘূর্ণিঝড় নিয়ে বড় ঘোষণা হাওয়া অফিসের
কালিপুজোর আগেই আছড়ে পড়বে সুপার সাইক্রোন সিত্রাং, ঘূর্ণিঝড় নিয়ে বড় ঘোষণা হাওয়া অফিসের

কালিপুজোর আগেই আছড়ে পড়বে সুপার সাইক্রোন সিত্রাং, ঘূর্ণিঝড় নিয়ে বড় ঘোষণা হাওয়া অফিসের

6 9

তবে আবহাওয়াবিদদের একাংশ জানাচ্ছে, ২০ অক্টোবরের পর এটি সমুদ্র পৃষ্ঠে শক্তি সঞ্চয় করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকুল। সরাসরি এ রাজ্যে এর প্রভাব পড়বে না বলেই এখনও পর্যন্ত জানা গিয়েছে।আগামী কয়েকদিনের মধ্যেই গোটা দেশ থেকে এবারের মতো পাকাপাকিভাবে বর্ষা বিদায় নেবে বলে মনে করছে মৌসম ভবন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত