BJP: রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে শুভেন্দুর পরিবর্তে সুকান্ত, বদলে গেল আমন্ত্রণপত্র!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামীকাল বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের সফরকালে রবীন্দ্রজয়ন্তী পালনের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে গেরুয়াপন্থী সংগঠন খোলা হাওয়ার তরফে। সেই অনুষ্ঠানে অমিত শাহের সঙ্গে উপস্থিত থাকার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শেষ মুহুর্তে বদলে গেল আমন্ত্রণপত্রের মলাট। রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে শুভেন্দুর পরিবর্তে সুকান্ত মজুমদারের নাম দেখা গেল আমন্ত্রণপত্রে।

আরও পড়ুনঃ Whats Today: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৮ মে, কি কি ঘটেছিল আজকের দিনে

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে দিলীপ ও সুকান্তদের পরিবর্তে শুভেন্দুকে বেছে নেওয়ার কারণে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। যা নিয়ে তীব্র ক্ষোভ পরকাশ করেন দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের অনুগামীরা। ঘরে বাইরে চাপের মুখে পড়ে সিদ্ধান্ত নেওয়া হল গেরুয়া শিবিরের তরফে। রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে শুভেন্দুর পরিবর্তে সুকান্ত মজুমদারের নাম। সূত্রের খবর, ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে শুভেন্দুর পরিবর্তে সুকান্ত, ঘরে বাইরে চাপে পড়েই সিদ্ধান্ত! 

জানা গেছে, ২৫ বৈশাখের আয়োজক খোলা হাওয়া। সংগঠন তৈরি করেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। কয়েক দিন আগে এই সংগঠনই আরও একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে প্রধান বক্তা হিসাবে এসেছিলেন ‘কাশ্মীর ফাইল্‌স’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অনুপম খেরও। যাকে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল।

সেদিনের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে তনুশ্রী শঙ্কর, সোমলতা আচার্য, মেধা বন্দ্যোপাধ্যায়রা। ওই দিন প্রথম জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাওয়ার পর বিকেলে বিজেপির অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। রবি ঠাকুর সম্পর্কে আপাদমস্তক রাজনীতিবিদ অমিত শাহ কি বলবেন? তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ জাগছে।

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে শুভেন্দুর পরিবর্তে সুকান্ত, ঘরে বাইরে চাপে পড়েই সিদ্ধান্ত! 

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে শুভেন্দুর পরিবর্তে সুকান্ত, ঘরে বাইরে চাপে পড়েই সিদ্ধান্ত! 

রাজনৈতিক মহলের ধারণা, যে সমস্ত জায়গায় বিজেপির ভোট শতাংশ কম, সেখানে গিয়ে বিজেপির মাটি উর্বর করবেন শাহ। কর্ণাটকের নির্বাচনের পর জোর দিতে চান বঙ্গের দিকেই। তবে কি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে এখন থেকেই শাহ বাঙালির মন জয়ের কাজ শুরু করে দিলেন? তা নিয়ে প্রশ্ন জাগতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত