সুকান্তর নিশানায় এবার মমতা, বন্যা পরিস্থিতির কথা আগেই জানত মুখ্যমন্ত্রী

সুকান্তর নিশানায় এবার মমতা, বন্যা পরিস্থিতির কথা আগেই জানত মুখ্যমন্ত্রী। মেমো উল্লেখ করে লিখেছেন মুখ্যমন্ত্রী।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত কয়েকদিনের বৃষ্টি তারপর লাগাতার জলাধার গুলি থেকে জলছাড়ার কারণে বানভাসী দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হুগলীর খানাকুল, পূর্ব মেদিনীপুরের পাশকুড়া সহ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখনও জলের তলায়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে এই সমস্ত এলাকা পরিদর্শনে যান স্বয়ং মুখ্যমন্ত্রী। একই সাথে এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী করে ডিভিসি সহ ঝাড়খণ্ডের জলাধার গুলিকে। তার দাবি ইচ্ছাকৃত ভাবে জলাধার গুলি থেকে জল ছাড়ার কারনেই এইরূপ ‘ম্যান মেড’ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি মঙ্গলবার বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকেও একই ভাবে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। যার পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার।

মঙ্গল বার বীরভূমের প্রশাসনিক বৈঠকে গিয়ে তিনি বলেন, “প্রতিবছর ডিভিসি থেকে জল ছেড়েই ‘ম্যান মেড’ বন্যা তৈরি করা হয়। তাই সেই সংস্থা চাইনা, যারা জল ছেড়ে মানুষ মারে। রাজ্য কে না জানিয়ে অনিয়ন্ত্রিত ভাবে ছাড়া হয়েছে জল।” এবার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে সরব হয়েছেন সুকান্ত মজুমদার। তিনি একটি মেমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “ডিভিসি জল ছাড়বে জেনে দক্ষিণবঙ্গের ৮টি জেলাকে সতর্ক করে গত ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ‘পশ্চিমবঙ্গ সরকার’ নবান্ন থেকে চিঠি পাঠায়। এখন বলছেন ম্যান মেড বন্যা! কেন্দ্রীয় সরকারের নামে অপপ্রচার বন্ধ করুন। আপনাকে আর কেউ বিশ্বাস করে না। করবে না।”

ওই মেমো তে আরও উল্লেখ রয়েছে ১৭ তারিখের পর আড়াই লক্ষ্য কিউসেক জল ছাড়া হবে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির জন্য রাজ্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করুক। পাশাপাশি হাওড়া, হুগলী, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার জেলাশাসকদের পাঠানো হয় এই মেমো।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর