Sukanta Majumdar: কলকাতায় গ্রেফতার পাক গুপ্তচর, তৃণমূলের বিরুদ্ধে দেশবিরোধী কাজে মদতের অভিযোগ সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত শুক্রবার কলকাতা থেকে পাক গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের মোবাইলে একাধিক গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে বাংলায় এই ধরনের অসামাজিক দেশবিরোধী কাজকর্মের জন্য রাজ্য সরকার অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সন্ধ্যায় এক কর্মসূচিতে যোগ দিয়ে এই প্রসঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন: যাদবপুরে তৃণমূল সিপিএম আঁতাত রয়েছে, বিস্ফোরক অভিযোগ সুকান্তর

পাক গুপ্তচর গ্রেফতারির প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “বাংলায় যে সরকার আছে তাঁরা পাকিস্তানকে পছন্দ করে। তাই পাকিস্তানের হয়ে যারা কাজ করে যেমন আইএসআই এজেন্টরা, তাঁরা বাংলায় এসে থাকছে এবং আমাদের দেশের বিরুদ্ধে অসামাজিক কাজকর্ম করছে। আর এই পুরো বিষয়টিকেই সমর্থন করছে আমাদের রাজ্যের সরকার এবং মুখ্যমন্ত্রী ও তাঁর দল তৃণমূল।”

কলকাতায় গ্রেফতার পাক গুপ্তচর, তৃণমূলের বিরুদ্ধে দেশবিরোধী কাজে মদতের অভিযোগ সুকান্তর

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল বিভিন্ন শহরে আইএসআই গুপ্তচররা ওঁত পেতে বসে রয়েছে। বিভিন্ন রিপোর্টেও এটি দাবি করা হয়। এই শহরগুলির মধ্যে কলকাতা রয়েছে কি না তা নিয়েও প্রশ্ন ওঠে। এরইমধ্যে কলকাতা পুলিশের কাছে পাক গুপ্তচর সন্দেহভাজন এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসে। সেনা বাহিনীর ইন্টেলিজ্যান্স দফতরের তরফ থেকে কলকাতা এসটিএফকে খবর দেওয়া হয়। বিগত কিছু সময় ধরেই ওই ব্যক্তির তল্লাশি চলছিল। অবশেষে শুক্রবার সফল হয় এসটিএফ (STF)।

কলকাতায় গ্রেফতার পাক গুপ্তচর, তৃণমূলের বিরুদ্ধে দেশবিরোধী কাজে মদতের অভিযোগ সুকান্তর

সূত্রে খবর, ধৃতের নাম ভক্তবংশী ঝাঁ (৩৬)। ওই ব্যক্তি বিহারের দ্বারভাঙার বাসিন্দা হলেও বিগত তিনমাস ধরে কলকাতাতেই থাকছিল। এর আগে ছিল দিল্লিতে। সেখানে একটি ক্যুরিয়র সংস্থায় কাজ করতেন। তদন্তকারীদের দাবি, ধৃত ব্যক্তির মোবাইলে দেশ সম্পর্কিত গোপন ছবি ও ভিডিয়ো সহ আরও কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। মূলত গুরুত্বপূর্ণ তথ্য, নথি, ছবি পাক গুপ্তদের কাছে পাচার করার অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতায় গ্রেফতার পাক গুপ্তচর, তৃণমূলের বিরুদ্ধে দেশবিরোধী কাজে মদতের অভিযোগ সুকান্তর

কলকাতায় গ্রেফতার পাক গুপ্তচর, তৃণমূলের বিরুদ্ধে দেশবিরোধী কাজে মদতের অভিযোগ সুকান্তর
কলকাতায় গ্রেফতার পাক গুপ্তচর, তৃণমূলের বিরুদ্ধে দেশবিরোধী কাজে মদতের অভিযোগ সুকান্তর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত