বালুরঘাটে আসছেন মোদী-শাহ, তার আগে ইটাহারে বুথ কর্মী সম্মেলনে সুকান্ত

Sukanta Majumdar: সকালে প্রথমে বালুরঘাট শহরের পাওয়ার হাউজ বাজারে নির্বাচনী প্রচার সারেন সুকান্ত। এরপর চলে আসেন ইটাহার। উদ্দেশ্য, বুথ কর্মী সম্মেলন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী ২৬ এপ্রিল, দ্বিতীয় দফায় বালুরঘাট কেন্দ্রে লোকসভার ভোটগ্রহণ। রোজই জোরকদমে প্রচারে বেরোচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার সকালে প্রথমে বালুরঘাট শহরের পাওয়ার হাউজ বাজারে নির্বাচনী প্রচার সারেন সুকান্ত। এরপর চলে আসেন ইটাহার। উদ্দেশ্য, বুথ কর্মী সম্মেলন।

আরও পড়ুন: NRC লাঘু হলে মতুয়া ঠাকুরবাড়ি উড়ে যাবে! শান্তনু পেলেন হুমকি চিঠি, ‘নতুন কৌশল’ বলছে তৃণমূল

সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাটে মেগা সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৬ তারিখ বালুরঘাটে জনসভা করবেন তিনি। শুধু মোদীই নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আসবেন সুকান্তের প্রচারে। তবে, শাহের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। মোদী-শাহের পাশাপাশি কেন্দ্রের আরও অনেক হেভিওয়েট গেরুয়া নেতারাই এবারের লোকসভা নির্বাচনের আগে বালুরঘাটে আসবেন বলেই বিজেপি সূত্রে খবর।

বালুরঘাটে আসছেন মোদী-শাহ, তার আগে ইটাহারে বুথ কর্মী সম্মেলনে সুকান্ত
বালুরঘাটে আসছেন মোদী-শাহ, তার আগে ইটাহারে বুথ কর্মী সম্মেলনে সুকান্ত

বালুরঘাটে প্রথমবার ভোটে দাঁড়িয়েই ব্যাপক ব্যবধানে জিতে সংসদে জায়গা করে নেন সুকান্ত মজুমদার। বিগত ৫ বছরের পারফরম্যান্সের ভিত্তিতে দু’বার ‘সাংসদ রত্ন’ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এছাড়াও শিরোপা জুটেছে সাংসদ হিসাবে সবচেয়ে বেশি প্রশ্ন করার।

বালুরঘাটে আসছেন মোদী-শাহ, তার আগে ইটাহারে বুথ কর্মী সম্মেলনে সুকান্ত

বালুরঘাটে আসছেন মোদী-শাহ, তার আগে ইটাহারে বুথ কর্মী সম্মেলনে সুকান্ত

তবে, এবার বালুরঘাটে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলেই মত রাজনৈতিক মহলের। কারণ, তৃণমূলের তরফে বর্ষীয়ান নেতা বিপ্লব মিত্রকে সেখানের টিকিট দিয়েছে তৃণমূল। কিন্তু, জেতার বিষয়ে আশাবাদী সুকান্ত মজুমদার। বিগত ৫ বছরে যেভাবে রেলের অগ্রগতির জন্য ইনি কাজ করেছেন, তা বিদায়ী সাংসদের পক্ষেই যেতে পারে এমনটাই বিশেষজ্ঞদের একাংশের মত।

বালুরঘাটে আসছেন মোদী-শাহ, তার আগে ইটাহারে বুথ কর্মী সম্মেলনে সুকান্ত
ইটাহারে বুথ কর্মী সম্মেলনে সুকান্ত
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত