Sukanta Majumdar: এত চিন্তা হলে বালুর হয়ে মুখ্যমন্ত্রী নিজে জেলে যান, সরাসরি মমতাকে নিশানা সুকান্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন বন্টন মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পর আবার তৃণমূলের এক হাই প্রোফাইল নেতা জেলে যাওয়ার পথে। রাজ্যের এই বিপুল দুর্নীতির ভাগীদার হিসাবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়কে দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ সুজিতের নাম বলতে তাঁরই প্রাক্তন PA-কে চাপ দিচ্ছে ED? চাঞ্চল্যকর অভিযোগ দমকলমন্ত্রীর

বৃহস্পতিবার রেশন ‘দুর্নীতি’ কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছেন ইডি আধিকারিকরা। এরপর আদালতে অসুস্থ হয়ে পড়ায় বনমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার শারীরিক পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় ওরফে বালুর কয়েক কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে। যে বাকিবুর রহমানের সূত্রে বালুর নাম উঠে আসে তাঁর অবৈধ টাকা সিনেমাতেও ব্যবহার হয়েছে। আর সেই সিনেমায় অভিনয় করেছেন জেলবন্দি অর্পিতা মুখোপাধ্যায়। যিনি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী!

এত চিন্তা হলে বালুর হয়ে মুখ্যমন্ত্রী নিজে জেলে যান, সরাসরি মমতাকে নিশানা সুকান্তর

আজ সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার বলেন, “জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ হয়ে পড়ছেন কারণ উনি বুঝতে পারছেন জেলে যেতে দেরী নেই। তবে আমি ওনার সুস্থতা কামনা করি। ১৩-১৪ সালে বাকিবুর রহমানেকটি সিনেমা প্রযোজনা করেছেন সযেই সিনেমায় অভিনয় করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। ফলে ওনার নামে জ্যোতি থাকলেও ওনার নিজস্ব কোনও জ্যোতি থাকবে না। সাহসের সাথে তদন্তের মোকাবিলা করতে হবে। তথ্য প্রমাণ যা আছে তাতে আগামীদিনে জেলেই থাকতে হবে।”

এত চিন্তা হলে বালুর হয়ে মুখ্যমন্ত্রী নিজে জেলে যান, সরাসরি মমতাকে নিশানা সুকান্তর

সঙ্গে বালুরঘাটের সাংসদ আরও বলেন, “সম্পত্তির পরিমাণ এখনই যা দেখা যাচ্ছে তা অবাক করার মতো। ৮৭ লক্ষ টাকা দিয়ে বাড়ি রঙ করিয়েছেন। ৬ কোটি টাকার বাড়ি পাওয়া গিয়েছে শান্তিনিকেতনে। এরাই আবার গরীব মানুষের জন্য চিৎকার করে! বাড়ির পরিচারকের নামে কোম্পানি। এতো হিন্দি সিনেমার গল্প।”

এত চিন্তা হলে বালুর হয়ে মুখ্যমন্ত্রী নিজে জেলে যান, সরাসরি মমতাকে নিশানা সুকান্তর

অন্যদিকে, জ্যোতিপ্রিয় মল্লিকের অসুস্থতার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বালু সুগারের রোগী। ওর যদি কিছু হয়ে যায়, ও যদি মারা যায় আমি কিন্তু ইডি এবং বিজেপির বিরুদ্ধে এফআইআর করব।’’ এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “যদি একরম হয় তাহলে তো সব সুগারের রোগী দুর্নীতি করবে। ওনার যদি বালুকে নিয়ে এত চিন্তা হয় তাহলে উনি নিজে জেলে যাক খাদ্যমন্ত্রীর জায়গায়। এই বিপুল দুর্নীতির ভাগীদার খোদ মুখ্যমন্ত্রী। উনি কিছু জানতেই না তাই হয়! তাহলে বালুকে খাদ্য থেকে বনমন্ত্রী করলেন কেন?” 

এত চিন্তা হলে বালুর হয়ে মুখ্যমন্ত্রী নিজে জেলে যান, সরাসরি মমতাকে নিশানা সুকান্তর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন