অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির হিসাব অজানা, দমকল মন্ত্রীকে ভৎসনা স্পিকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের দমকলমন্ত্রী তিনি। অথচ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির হিসাব অজানা তাঁর কাছে। এমনকি রাজ্যে অগ্নিকাণ্ডের কতজনের মৃত্যু হয়েছে সেটাও জানা নেই তাঁর। সেকারণেই মঙ্গলবার বিধানসভার অধিবেশন চলাকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তীব্র ভৎসনার মুখে পড়তে হল রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে।

মঙ্গলবার বিধানসভায় অধিবেশন চলাকালীন মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আবদুল খালেক মোল্লা দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্দেশ্যে প্রশ্ন করেন। তিনি জানতে চান ৩১ অগাস্ট অবধি রাজ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় কতজনের প্রাণহানি ঘটেছে? তার উত্তর দিতে উঠে সুজিত বসু জানান, এই মুহুর্তে তাঁর কাছে এবিষয়ে কোনও তথ্য নেই। এরপরেই স্পিকারের তীব্র ভৎসনার মুখে পড়তে হয় দমকল মন্ত্রীকে।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “এটা কি বলছেন? বিষয়টি মানবিকভাবে দেখা উচিত। অগ্নিকাণ্ডের ঘটনায় কতজন মারা গেলেন এবং কতজন ক্ষতিগ্রস্ত হলেন এই তথ্য আপনাদের কাছে থাকবে না কেন?” যদিও এরপর আর কিছুই বলতে চাননি দমকলমন্ত্রী সুজিত বসু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন