সুকান্তর নেতৃত্বে সফল অমৃত কলস যাত্রা, কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বিজেপি নেতাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অমৃত কলস যাত্রা উপলক্ষ্যে রবিবার কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। নেতৃত্বে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন মিছিলে অংশ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহা প্রমুখ। মাথায় করে তেরঙ্গা কলসী নিয়ে হাঁটেন সুকান্ত মজুমদার। ধর্মতলার ওয়াই চ্যানেলে এসে বক্তব্যা রাখেন গেরুয়া নেতারা।

আরও পড়ুন: টিফিন বক্সের ভেতরে রাখা ছিল বিস্ফোরক, তদন্তে নেমে প্রাথমিক অনুমান NIA-এর

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানে শহিদদের স্মরণে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচির চালুর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সমস্ত শহিদদের সম্মান জানাতেই এই কর্মসূচির অধীনে সারা দেশের বিভিন্ন প্রান্তের শহিদ-ভূমি থেকে মাটি সংগ্রহ করার কথা জানান প্রধানমন্ত্রী। তারপর সেই মাটি নিয়ে দিল্লিতে অমৃত বাটিকা গড়ে তোলা হবে।

সুকান্তর নেতৃত্বে সফল অমৃত কলস যাত্রা, কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বিজেপি নেতাদের

‘আমার মাটি আমার দেশ’ প্রকল্পের কাজে বিগত দু’মাস ধরে বাংলার একাধিক প্রসিদ্ধ জায়গায় ঘুরেছেন সুকান্ত মজুমদার। সংগ্রহ করেছেন পবিত্র মাটি। আজ সেই সমস্ত মাটি আনা হয় কলকাতায়। কলসী মাথায় নিয়ে মিছিলে হাঁটেন সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা। এবার সংগ্রহকৃত মাটি পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে।

সুকান্তর নেতৃত্বে সফল অমৃত কলস যাত্রা, কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বিজেপি নেতাদের

সুকান্তর নেতৃত্বে সফল অমৃত কলস যাত্রা, কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বিজেপি নেতাদের

বিজেপি সূত্রে খবর, এই মাটি নিয়ে বিজেপি-র বিভিন্ন ব্লকের নেতা, কর্মীরা রবিবারই দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। আজকের মিছিলে পঞ্চাশ-ষাট জন ঢাকি নিয়ে আসা হয়। মিছিলের নাম দেওয়া হয়েছে ‘কলকাতা থকে কর্তব্য পথ’।

সুকান্তর নেতৃত্বে সফল অমৃত কলস যাত্রা, কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বিজেপি নেতাদের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন