নজরবন্দি ব্যুরোঃ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানালেন সুকান্ত মজুমদার। এদিন মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি রাজ্য সভাপতি, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী-সহ বিজেপি নেতৃত্ব। পরে রায়গঞ্জে এসপি অফিসের সামনে ধর্নায় বসেন বিজেপি নেতৃত্ব। মৃতার পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে।
আরও পড়ুনঃ তাপসের সূত্র ধরে ৬ জায়গায় তল্লাশি অভিযানে সিবিআই, নিয়োগ দুর্নীতিতে নাম আরও এক বিধায়কের!
ঘটনা প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘পুলিশ বলছে ছাত্রী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। পুলিশ কীভাবে এটা বলতে পারে? গ্রামবাসীরা বলছে, ওই ছাত্রীর সঙ্গে কুকর্ম করা হয়েছিল। তাঁরা দেখেছেন কী অবস্থায় পড়ে ছিল ছাত্রীর দেহ।’ পুলিশ প্রশাসনের আচরণ পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেন তিনি। সুকান্ত জানিয়েছেন, মৃত ছাত্রীর পরিবার রাজি থাকলে সিবিআই তদন্তের জন্য হাইকোর্ট যাবে বিজেপি।

এদিকে কিছুদিনের তফাতে আবার রাজ্যে এনসিপিসিআর (NCPCR)। আজ অর্থাৎ শুক্রবার রাজ্যে আসতে পারে এনসিপিসিআরের একটি দল। সম্প্রতি মালদহ এবং তিলজলার শিশু নিগ্রহের ঘটনায় রাজ্য এসেছিলেন এনসিপিসিআর সদস্যরা, এবং এন সিপিসিআর সভাপতি প্রিয়াঙ্ক কানুনগো। প্রিয়াঙ্ক কানুনগো রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে, আদালতকে উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন এই ঘটনায়।
কালিয়াগঞ্জের নাবালিকা ধর্ষণ কাণ্ডে CBI তদন্ত? এসপি অফিসে ধরনায় সুকান্ত

আজ অর্থাৎ শনিবার কালিয়াগঞ্জের কিশোরী নিগ্রহের ঘটনায় ফের রাজ্যে আসতে চলেছেন তিনি। শনিবার তিনি বলেন, ‘রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্নিত, পশ্চিমবঙ্গে শিশু নিগ্রহের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে।’ যার পরে রাজ্য-কেন্দ্র দ্বন্দ্ব চরমে উঠেছে।

অন্যদিকে, কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্য পুলিশের ডিজির হস্তক্ষেপ চাইল জাতীয় মহিলা কমিশন। সংশ্লিষ্ট ধারায় দ্রুত এফআইআর দায়ের করতে বলে চিঠি জাতীয় মহিলা কমিশনের। নির্যাতিতার মৃতদেহ টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগের সত্যতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।



