Anis Khan: আপনারা নিরপেক্ষ, এটা এবার প্রমাণ করুন, আনিস মামলায় জানালো আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কারোর দ্বারা প্রভাবিত না হয়ে স্বচ্ছ তদন্ত করুক পুলিশ। ছাত্র নেতা আনিস খান হত্যা মামলায় রাজ্য পুলিশের উপরই ভরসা রেখে বলল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, ‘‘ওই হত্যার তদন্ত আপাতত পুলিশই করবে। তদন্তে কেউ বাধা না দিলে রাজ্যের পুলিশ পৃথিবীর কারোর থেকে কম নয়।

আরও পড়ুনঃ খড়্গপুরে তৃণমূল প্রার্থীকে ৫২১৭ ভোটে পরাজিত করা বাম প্রার্থীকে বহিষ্কার!

এখন সঠিক সময় এ বার তারা এটা প্রমাণ করুক।’’ ছাত্রনেতা আনিসের মৃত্যুর কয়েকদিনের মাথায় তদন্তভার হাতে নেয় সিট (SIT)। ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশের কথা ছিল। তবে ১৭ দিনের মাথায় হাই কোর্টে রিপোর্ট পেশ করে তদন্তকারীরা। কিন্তু তখনই সময় বাড়ানোর আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা।

সেই আবেদন খতিয়ে দেখে তদন্তের সময় বাড়াল হাই কোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, একমাসের মধ্যে শেষ করতে হবে গোটা তদন্ত প্রক্রিয়া। এরপরও তদন্ত শেষ না হলে আদালত পদক্ষেপ করবে বলে জানিয়েছেন বিচারপতি। তদন্তকারীদের এক সপ্তাহের মধ্যে ফরেনসিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

স্বচ্ছতার সঙ্গে এবং কোনওভাবে প্রভাবিত না হয়ে তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতের নির্দেশ মেনেই দ্বিতীয়বার আনিস খানের দেহ ময়নাতদন্ত করা হয়। আদালত আগেই জানিয়েছিল, ময়না তদন্তের পর ভিসেরার নমুনা সংরক্ষণ করতে হবে।

আপনারা নিরপেক্ষ, এটা এবার প্রমাণ করুন, আনিস মামলায় জানালো আদালত

আর তা হবে কোনও জেলা জজের উপস্থিতিতে। একইসঙ্গে আনিসের যে মোবাইল ফোনটি তাও জেলা জজের তত্ত্বাবধানে সিএফএসএলকে (CFSL) পাঠাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ১৮ এপ্রিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন