চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ২০০০ শূন্যপদে দ্রুত নিয়োগের পথে রাজ্য সরকার

মোট ১৭টি পোস্টে ২০০০ জনকে নিয়োগ করা হবে। খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোট পর্ব মিটতেই ‘উদার’ রাজ্য সরকার। বিপুল শূন্যপদে নিয়োগের কথা জানাল নবান্ন। স্বাস্থ্য দফতরে চাকরির জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। মোট ১৭টি পোস্টে ২০০০ জনকে নিয়োগ করা হবে। খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

আরও পড়ুন: নিটের প্রশ্নফাঁস, তবুও কেন বাতিল হল না পরীক্ষা! শিক্ষামন্ত্রীর জবাবদিহি কতটা যুক্তিপূর্ণ?

হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান চিকিৎসক সুদীপ্ত রায় জানিয়েছেন, “গত বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু করে চলতি বছরের মার্চ পর্যন্ত দফতরের বিভিন্ন শূন্যপদ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা স্থায়ী নিয়োগ করতে চলেছি। লোকসভা ভোটের কারণে যে প্রক্রিয়া থমকে ছিল। নির্বাচন শেষ হওয়ায় সেই প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে আর কোনও বাধা নেই।”

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ২০০০ শূন্যপদে দ্রুত নিয়োগের পথে রাজ্য সরকার
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ২০০০ শূন্যপদে দ্রুত নিয়োগের পথে রাজ্য সরকার

বিগত কয়েক বছরে রাজ্যে বেশ কয়েকটি মেডিক্যাল কলেজ স্থাপিত হয়েছে। ফলে, সেখানে প্রয়োজন শিক্ষক। তাই অধ্যাপক, সহকারী ও সহযোগী অধ্য়াপক এবং রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার বা আরএমও নিয়োগ করবে স্বাস্থ্য দফতর। কলকাতা ও জেলার মেডিক্যাল কলেজগুলিতে রয়েছে ৫৫০ শূন্যপদ। অন্যদিকে ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হবে ৩০০ জনকে। মেডিক্যাল টেকনোলজিস্ট নেওয়া হবে ৭০০ জন।

অন্যদিকে, ওষুধ পরীক্ষার পরিকাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, তার জন্যেও বিভিন্ন শূন্যপদ পূরণ করবে স্বাস্থ্য দফতর। এর আওতায় থাকা স্টেট ড্রাগস কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরির অধিকর্তা, সহ অধিকর্তা ও জুনিয়র সায়েন্টিফিক অফিসারের মতো পদগুলিতে নিয়োগের সম্ভাবনা রয়েছে।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ২০০০ শূন্যপদে দ্রুত নিয়োগের পথে রাজ্য সরকার

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ২০০০ শূন্যপদে দ্রুত নিয়োগের পথে রাজ্য সরকার
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ২০০০ শূন্যপদে দ্রুত নিয়োগের পথে রাজ্য সরকার

এগুলি ছাড়াও ফিজিওথেরাপিস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং জলপাইগুলির ইনস্টিটিউট অফ ফার্মাসিতে অধ্যাপক পদে মিলবে চাকরি। পাশাপাশি চাকরি পাবেন সাত ধরনের মেডিক্যাল টেকনোলজিস্ট। সেই তালিকায় রয়েছে ডায়ালিসিস, পারফিউশনিস্ট, আরটি, ইসিজি/ইএমজি, ক্যাথল্যাব, অপারেশন থিয়েটার ও রেডিও ডায়াগনসিস শাখার মেডিক্যাল টেকনোলজিস্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত