আম জনতা ও আলু চাষিদের স্বস্তি দিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এক দিকে যখন কৃষি আইন নিয়ে দেশ উত্তাল, সব বিরোধী রাজনৈতিক দল যখন এই কালা আইনের বিরুদ্ধে কেন্দ্রকে তোপ দাগছেন তখনই মমতার সরকার আলু চাষিদের জন্য নিল এক বর সিদ্ধান্ত। গত কাল রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবছর কৃষকদের থেকে ন্যায্য দামে মূল্যে আলু কিনবে।

আর পড়ুনঃ জয় এলো আন্দোলনেই, দাবি পূরণ হচ্ছে ভোট কর্মীদের।

আর এই আলু কেনার ভার দেওা হয়েছে হিমঘর মালিকদের। চলতি মরশুমে অতিফলনের সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। জাতে করে কন ভাবেই কৃষকরা তাঁদের আলু কম দামে বিক্রি করতে না হয়।

এই সিদ্ধান্ত নিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, চাষিদের কাছ থেকে আলু কেনার দায়িত্ব পাবে হিমঘর। মরশুমের শুরুতে অন্তত ১০ লক্ষ মেট্রিক টন জ্যোতি আলু কেজি প্রতি ৬ টাকায় কিনবে তারা।

চাহিদা তৈরি হলে সেই আলু তারা বিক্রি করতে পারবে। রাজ্যের এই সিদ্ধান্তে বেশ খানিকটা স্বস্তিতে আমজনতা থেকে আলু চাষিদের। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্তে পরবর্তী মরশুমে আলুর দাম বৃদ্ধি রুখতে অভিনব উদ্যোগ নিল রাজ্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন