নজরবন্দি ব্যুরো: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) মূলধনের অভাবে রাজ্যের কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল।ওই ব্যাঙ্কের পর্যাপ্ত মূলধন ও আয়ের অভাবে লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ গঙ্গায় বইছে লাশ, যোগী-নীতিশ সহ কেন্দ্র সরকারকে নোটিস মানবাধিকার কমিশনের


রিজার্ভ ব্যাঙ্ক বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে জানিয়েছে, তারা এরাজ্যের বাগানানের ইউনাইটেড কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে। কারণ হিসাবে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, এই ব্যাঙ্কের পর্যাপ্ত মূলধন ও আয়ের কোনও সম্ভাবনা নেই।
সেকারণে এদিন থেকেই ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করে দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এমনকি,ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাঙ্কে জমা দেওয়া তথ্য অনুয়ায়ী সমস্ত গ্রাহকরা তাঁদের আমানত ব্যাঙ্কের বীমা বিভাগ (ডিআইসিজি) থেকে পাবেন।
এছাড়া আরবিআই জানিয়েছে,এই ব্যাঙ্কের পর্যাপ্ত মূলধন ও আয়ের কোনও সম্ভাবনা নেই।শুধু তাই নয়, এই ব্যাঙ্কের এখন যা আর্থিক অবস্থা, তাতে গ্রাহকদের সম্পূ্র্ণ টাকা দিতে পারবে না।


এই শীর্ষ ব্যাঙ্ক নিষেধাজ্ঞা জারি করে জানিয়েছে,এখন থেকে এই ব্যাঙ্ক আর ব্যবসা করতে পারবে না।গ্রাহকদের সঙ্গে ব্যাঙ্কের যাই লেনদেন থাকুক না কেন,তা অবিলম্বে মিটিয়ে নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।







