নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের প্রচার শেষে হেলিকপ্টারে উত্তরবঙ্গে থেকে ফেরার সময় পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত কলকাতা নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে SSKM হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রীর হাঁটুতে চোট লেগেছিল। হাঁটু থেকে ফ্লুইড বের করে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাণিজ্য সফরে স্পেনে গিয়ে ফের পায়ে চোট পান মমতা। স্পেন থেকে ফিরে আসার পর দিনই আবার চিকিৎসার জন্য SSKM হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু চোট সারেনি।
আরও পড়ুনঃ SSKM হাসপাতালে ভুল চিকিৎসার শিকার মুখ্যমন্ত্রী, চাঞ্চল্যকর অভিযোগ মমতার


লম্বা বিশ্রামের পর মঙ্গলবার নবান্নে আসেন মমতা। আর আজ মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানেই SSKM হাসপাতালে চিকিৎসা বিভ্রাটের অভিযোগ তোলেন তিনি। নিজের অসুস্থতা প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি শোনা গিয়েছে তাঁর গলায়। এদিন সাংবাদিকদের মমতা বলেন, ‘১০-১২ দিন আমার চিকিৎসা চলেছে। ভুল চিকিৎসার কারণে আমার পায়ের আঘাতে সেপটিক হয়ে গিয়েছিল।’ মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘৭ দিন আমার হাতে স্যালাইনের মত চ্যানেল করা ছিল, ওষুধ চলেছে। সেই অবস্থায় বিছানা থেকে উঠতে পারিনি।’

এই প্রসঙ্গে নিজের X হ্যান্ডেল থেকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে কে ব্যাপক আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ‘এসএসকেএম (SSKM) হাসপাতালে মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এটা হলো, রাজ্যের সবথেকে উচ্চমানের সরকারি হাসপাতাল কে তোলামূলী চোর ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল বানানোর অপচেষ্টার ফল। এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর আমলে এখানকার ডাক্তার বাবুরা চিকিৎসা কম করছেন এবং রাজনৈতিক ও প্রশাসনিক চাপের শিকার হয়ে ভুয়ো কাগজপত্র তৈরিতে বেশি মনোনিবেশ করতে বাধ্য হচ্ছেন।’ প্রসঙ্গত, মমতার হাতেই রয়েছে স্বাস্থ্য দফতর।
SSKM-এ মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, সুর চড়ালেন শুভেন্দু



উল্লেখ্য, স্পেনের শিল্প সফর সেরে ফিরে আসার পর অসুস্থতার কারণে বেশ কিছুদিন বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকে সামলাচ্ছিলেন যাবতীয় প্রশাসনিক দায়িত্ব। এমনকী পায়ে সংক্রমণের কারণে কোনও পুজো মণ্ডপেও যেতে পারেননি মুখ্যমন্ত্রী। পুজো উদ্বোধনও করেছিলেন ভার্চুয়াল মাধ্যমে। লম্বা বিশ্রামের পর মঙ্গলবার নবান্নে আসেন মমতা। আর আজ মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানেই চিকিৎসা বিভ্রাটের অভিযোগ তোলেন তিনি।








