SSC: ১২ শতাংশ সুদ সহ ‘দাগি’দের বেতন ফেরত, কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

নবম-দশম থেকে একাদশ-দ্বাদশ— কারও ২৫ লাখ, কারও আবার ৩০ লাখ! প্রতিটি স্তরে ‘দাগি’ নিয়োগপ্রাপ্তদের কত লক্ষ টাকা ফেরাতে হবে? পরিমান দেখলে মাথা ঘুরে যাবে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

SSC Scam মামলায় সুপ্রিম কোর্ট ফের রাজ্য সরকার ও এসএসসি-কে একহাত নিল। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেল থেকে নিয়োগ পাওয়া তথাকথিত ‘দাগি’ প্রার্থীদের বেতন ফেরত নিয়ে শীর্ষ আদালতের কড়া প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। আদালতের স্পষ্ট বার্তা— বেতন ফেরানোর প্রক্রিয়া কেন এখনও শুরু হয়নি, তা বিস্তারিত জানাতে হবে।

বেতন ফেরাতে হবে সুদ-সহ
হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট দু’পক্ষ থেকেই বারবার নির্দেশ দেওয়া হয়েছিল, যাঁরা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন তাঁদের চাকরি বাতিলের পাশাপাশি বেতনও ফেরত দিতে হবে। শুধু তাই নয়, ১২ শতাংশ হারে সুদ-সহ ফেরত দিতে হবে টাকার অঙ্ক। আদালতের পর্যবেক্ষণ— প্রতারণার মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের বেতন রাখার অধিকার নেই।

SSC: ১২ শতাংশ সুদ সহ ‘দাগি’দের বেতন ফেরত, কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

SSC: ১২ শতাংশ সুদ সহ ‘দাগি’দের বেতন ফেরত, কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
SSC: ১২ শতাংশ সুদ সহ ‘দাগি’দের বেতন ফেরত, কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

কোন স্তরে কত টাকা ফেরত?
তথ্য অনুযায়ী, নবম-দশম শ্রেণির শিক্ষক পদে স্টার্টিং স্যালারি প্রায় ৪০ হাজার টাকা। ২০১৯ থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত গড়ে প্রায় ২৪ লক্ষ টাকা বেতন পাওয়া গিয়েছে। সুদ যোগ হলে তা দাঁড়াচ্ছে প্রায় ২৭ লক্ষ টাকা।
একাদশ-দ্বাদশ স্তরে শুরুর বেতন প্রায় ৪৪ হাজার টাকা। এই হিসেবে প্রায় ২৬ লক্ষ টাকা পাওয়া গেছে, সুদ যোগ হলে ফেরত দিতে হবে প্রায় ৩০ লক্ষ টাকা।
গ্রুপ-সি পদে স্টার্টিং স্যালারি ২৬-২৭ হাজার। ২০২৪ অবধি বেতন ধরা হচ্ছে প্রায় ১৬ লক্ষ টাকা, সুদসহ ফেরত দিতে হবে প্রায় ১৮ লক্ষ।
গ্রুপ-ডি-র ক্ষেত্রে শুরুর বেতন প্রায় ১৯ হাজার টাকা। ২০২৪ পর্যন্ত হিসেব করলে বেতন দাঁড়ায় প্রায় ১১ লক্ষ, সুদসহ ফেরাতে হবে অন্তত সাড়ে ১২ লক্ষ টাকা।

সুপ্রিম কোর্টের ক্ষোভ
বিচারপতি সঞ্জয় কুমার ও অলোক আরাধের বেঞ্চ শুক্রবার প্রশ্ন তোলে— এখনও পর্যন্ত টাকা ফেরতের প্রক্রিয়া কেন শুরু হয়নি? কবে থেকে এই পদক্ষেপ কার্যকর হবে? আদালতের স্পষ্ট মত, একবার ‘দাগি’ বলে চিহ্নিত হলে তাঁদের কোনও ভাবেই নতুন নিয়োগে সুযোগ দেওয়া যাবে না।

রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন
শীর্ষ আদালত রাজ্যের কৌঁসুলিকে প্রশ্ন তোলে, সিবিআই তালিকা জমা দিলেও রাজ্যের লিস্টে কেন স্পষ্টতা নেই? কেন এত প্রার্থী বারবার আদালতের দ্বারস্থ হচ্ছেন? মামলাকারীদের পক্ষের আইনজীবী মুকুল রোহতগি দাবি করেন, অনেক প্রার্থীকে ভুলভাবে ‘দাগি’ বলা হচ্ছে। কিন্তু আদালত জানিয়ে দেয়, পূর্ববর্তী রায় পরিবর্তনের সুযোগ আর নেই।

বেতন ফেরতের সঙ্গে দুর্নীতির ছায়া
আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, অনেকে গড়ে ১০-১২ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন। অনেক পরিবার বাড়ি-জমি বিক্রি করেও এই টাকার জোগান দিয়েছিল। এখন তাঁদের কেবল চাকরি হারানো নয়, উল্টে কোটি টাকার বেতন সুদসহ ফেরত দিতে হবে।

SSC Scam মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যের উপর নতুন চাপ তৈরি করল। আদালতের কড়া হুঁশিয়ারি পরিষ্কার করে দিল— দাগি নিয়োগপ্রাপ্তদের কাছ থেকে এক টাকাও ছাড় দেওয়া হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত