কবিতার পর পঞ্চায়েতে জয়ী প্রার্থী, OMR শিট কারচুপির তালিকায় আরও ১ তৃণমূল নেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশের পরই একাদশ-দ্বাদশ শ্রেণীর ওএমআর শিট প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এই তালিকায় নাম ওঠে উত্তর দিনাজপুরের জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি কবিতা বর্মণের। দুর্নীতির বিনিময়ে চাকরির অভিযোগে শাসক দলের বিরুদ্ধে যখন বিরোধীদের সুর ফের চড়েছে এমন সময় তালিকায় আরও এক তৃণমূল নেত্রীর নাম। যিনি গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থী। এই ঘটনায় শোরগোল রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: মণিপুরের প্রতিবাদে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড, কর্মসূচি চলবে ১ মাস ব্যাপী

হুগলিতে জেলা পরিষদে তৃণমূলের জয়ী প্রার্থী সাইনা সুলনাতা নামে ওই তৃণমূল নেত্রী বর্তমানে রাজহাটি বন্দর হাইস্কুলে শিক্ষক হিসেবে নিযুক্ত। এসএসসি-র প্রকাশিত কারচুপির তালিকায় ৬০৯ নম্বরে নাম রয়েছে তাঁর। আগে বাঁকুড়ার একটি স্কুলে চাকরি করতেন। সেখান থেকে রাজহাটি বন্দর হাইস্কুলে যোগ দেন তিনি। বিরোধীদের আক্রমণ শুরু হতেই তৃণমূল নেত্রীর দাবি, কীভাবে নাম এল জানা নেই, তিনি শাসক দলের বলে চক্রান্ত করে তাঁকে দায়ী করা হচ্ছে।

কবিতার পর পঞ্চায়েতে জয়ী প্রার্থী, OMR শিট কারচুপির তালিকায় আরও ১ তৃণমূল নেত্রী

সাইনা বলেন, “২০১৬ সালে পরীক্ষা দিয়েছিলাম। তার আগেও আমি চাকরি করতাম। এছাড়া একাধিক সরকারি চাকরির পরীক্ষায় আমি যোগ্যতামান উত্তীর্ণ হয়েছি। আমার নাম কী করে তালিকায় এল জানি না। তৃণমূল করায় আমাকে দায়ী করা হচ্ছে।” এই প্রসঙ্গে বিজেপির দাবি, শিক্ষাক্ষেত্রের প্রতি স্তরে দুর্নীতি হয়েছে। টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেস। অযোগ্য শিক্ষকদের নিয়োগ করে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হয়েছে।

কবিতার পর পঞ্চায়েতে জয়ী প্রার্থী, OMR শিট কারচুপির তালিকায় আরও ১ তৃণমূল নেত্রী

বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে নম্বর কারচুপির তালিকা প্রকাশ করে এসএসসি (SSC)। সেখানে দেখা যায়, প্রত্যেকের নম্বর বাড়ানো হয়েছে। অর্থাৎ, যে নম্বর ওএমআর শিটে রয়েছে তার চেয়ে অনেক বেশি নম্বর সার্ভারে দেওয়া হয়েছে। এমনকি কারও কারও নম্বর ১ থেকে ৫০ পর্যন্ত বেড়েছে বলে সূত্রের খবর। এই তালিকায় ৩০০ নম্বরে নাম রয়েছে উত্তর দিনাজপুরের জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি কবিতা বর্মণ। তিনি বালিজুল হাইস্কুলের বাংলার শিক্ষিকা। যদিও তাঁর দাবি, “নিয়মনীতি মেনেই চাকরি পেয়েছিলাম। কেন ৯০৭ জনের তালিকায় নাম রয়েছে বলতে পারব না। সাদা খাতা জমা দেওয়া বা টাকা দিয়ে চাকরি পাওয়ার কোনও প্রশ্নই নেই।”

কবিতার পর পঞ্চায়েতে জয়ী প্রার্থী, OMR শিট কারচুপির তালিকায় আরও ১ তৃণমূল নেত্রী

কবিতার পর পঞ্চায়েতে জয়ী প্রার্থী, OMR শিট কারচুপির তালিকায় আরও ১ তৃণমূল নেত্রী
কবিতার পর পঞ্চায়েতে জয়ী প্রার্থী, OMR শিট কারচুপির তালিকায় আরও ১ তৃণমূল নেত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন