আলোক উৎসবে বঞ্চিত হবু শিক্ষকরা, অন্ধকারে দিন কাটছে ধর্নামঞ্চে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বারবার নিয়োগ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে সরকার। মুখ্যমন্ত্রীর তরফেও দেওয়া হয়েছে প্রতিশ্রুতি। কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে এসএলএসটি চাকরি প্রার্থীরা। উৎসবের মরশুমে গোটা শহর আলোয় সেজে উঠলেও আলোক উৎসবে বঞ্চিত হবু শিক্ষকরা। শনিবার তাঁদের আন্দোলন পড়ল ৫৮৭ দিনে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহুর্তে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: বাড়ির ছাদের জল পৌরসভা নয় নিজেদেরই পরিষ্কার করতে হবে, জানলেন মেয়র ফিরহাদ হাকিম

জেলবন্দি হয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্য অশোক সাহা, শান্তি প্রসাদ সিনহা ও মিডলম্যানদের। বিপুল অঙ্কের টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। একথা বারবার আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

আলোক উৎসবে বঞ্চিত হবু শিক্ষকরা, অন্ধকারে দিন কাটছে ধর্নামঞ্চে
আলোক উৎসবে বঞ্চিত হবু শিক্ষকরা, অন্ধকারে দিন কাটছে ধর্নামঞ্চে

এই মুহুর্তে আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। তদন্তে মাঠে নেমেছে ইডিও। নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত বেনিয়মের অভিযোগ উঠেছে। ভুয়ো নিয়োগ খুঁজে বের করতে উদ্যোগ নিয়েছে কমিশন। সেই তালিকা অনুযায়ী আগামী দিনে কয়েক হাজার শিক্ষক কর্মহীন হতে পারেন বলেই মনে করা হচ্ছে।

আলোক উৎসবে বঞ্চিত হবু শিক্ষকরা, অন্ধকারে দিন কাটছে ধর্নামঞ্চে

312230168 876377970403618 7600734160617802126 n

তদন্ত চললেও বারবার নিয়োগ নিয়ে সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের বক্তব্য, দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত নবম- দ্বাদশের সকল শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের অতি দ্রুত চাকরিতে নিয়োগপত্র দিতে হবে রাজ্য সরকারকে। চাকরি থেকে বঞ্চিত সকল শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের নিয়োগের জন্য অতি দ্রুত বিজ্ঞপ্তি জারি করা হোক এবং কাউন্সিলিং শুরু করে নিয়োগপত্র দেওয়া হোক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর