আদালতে খারিজ ভবানীপুর-ভোট মামলার দ্রুত শুনানি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আদালতে খারিজ ভবানীপুর-ভোট মামলার দ্রুত শুনানি, জানানো হয়েছে আপাতত দরকার নেই শুনানির। ভবানীপু্রে উপনির্বাচন মাসের শেষেই। নজরে মমতার কেন্দ্রের বাই-ইলেকশন, এই মুহুর্তে কলকাতা ব্যস্ত পুজোর আগের ভোট পুজো নিয়ে। শুরু হয়েছে তোড়জোড়।

আরও পড়ুনঃ আদালতে গিয়ে ক্ষমা চাইলেন মানিক, সভাপতিকে দ্রুত নিয়োগের নির্দেশ কোর্টের

গণেশ চতুর্থীতে নিজের মনোনয়ন পেশ করেছিলেন মমতা, আজ শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন বাম-বিজেপির দুই প্রার্থীই। তবে দিন কয়েক আগেই ভবানীপুর বাই ইলেকশন নিয়ে জনস্বার্থে মামলা দায়ের করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।

আদালতে খারিজ দ্রুত শুনানির আর্জি, অথৈ জলে ভবানীপুর ভোট নিয়ে দায়ের করা মামলা।

তাঁর অভিযোগ ছিল রাজ্যের মুখ্যসচিবের চিঠি ঘিরে। মামলাকারীর বক্তব্য কেবল ভবানীপুর উপনির্বাচন নিয়ে চিঠি দিয়েছেন দ্বিবেদী, রাজ্যের মুখ্য সচিব মুখ্যমন্ত্রী কে হবেন, বা তিনি কখন ভোট লড়বেন তা নিয়ে আবেদন বা সওয়াল করতে পারেন কিনা সে বিষয়েও প্রশ্ন করেছিলেন তিনি।  আর্জি করা হয়েছিল দ্রুত শুনানির।

রামপ্রসাদ সরকার মামলা করেন এই মুহুর্তে বাকি কেন্দ্র ছেড়ে শুধু ভবানীপুরেই ভোট হওয়া নিয়ে।  আজ শুনানি বসলে, মামলাকারীকে প্রশ্ন করা হয়,  বিজ্ঞপ্তির এত পরে কেন মামলা? কেন আগে আসেননি? একি সঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে এই মামলা অপরিণত। কমিশন জানিয়েছে বারবার বাংলার পরিস্থিতি বিচার করে তবেই এই ভোটের অনুমতি দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন