নজরবন্দি ব্যুরো: বুধবার থেকে চালু হচ্ছে স্পেশাল মেট্রো পরিষেবা, কারা যাতায়াত করতে পারবেন এই মেট্রোতে? জেনে নিন অবশেষে প্রায় এক মাস পর গড়তে চলেছে কলকাতা মেট্রো চাকা। আগামী বুধবার থেকে স্পেশাল মেট্রো চালাবেন মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে মেট্রোরেল। সকাল-বিকেল মিলিয়ে মোট ছয় জোড়া মেট্রো চালানো হবে বলে জানানো হয়েছে তবে এই মেট্রোতে সাধারণ যাত্রী যাতায়াত করতে পারবেন না।
আরও পড়ুনঃ বঞ্চনার অবসান চাই, আন্দোলনে নামছে নবম-দ্বাদশ মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা।
তাহলে কারা পারবেন যাতায়াত করতে? এই মেট্রোতে যাতায়াত করতে পারবেন মেট্রোরেলের কর্মী ব্যাঙ্ক কর্মী স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এছাড়া সংবাদমাধ্যমের কর্মীরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার থেকে আপ-ডাউন মিলিয়ে মোট ১২টি স্পেশাল মেট্রো ট্রেন চালানো হবে। মূলত রক্ষণাবেক্ষণের জন্য এই পরিষেবা চালু করা হলেও এতে যাতায়াতের সুবিধা পাবেন হাসপাতাল, ব্যাঙ্ক, সংবাদমাধ্যম থেকে শুরু করে বিমা সংস্থায় কর্মরত বা পুলিশকর্মীরা। যাঁরা জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থায় কাজকর্ম করছেন।
বুধবার থেকে চালু হচ্ছে স্পেশাল মেট্রো পরিষেবা, কারা যাতায়াত করতে পারবেন এই মেট্রোতে? জেনে নিন তবে এই বিশেষ মেট্রোয় যাতায়াতের জন্য ওই সব ক্ষেত্রের কর্মীদের বাধ্যতামূলক ভাবে পরিচয়পত্র দেখাতে হবে। চড়তে প্রয়োজন স্মার্ট কার্ডও।



