যাত্রীদের জন্য শারদীয়ার উপহার,পুজোর আগেই চালু হচ্ছে স্পেশ্যাল দার্জিলিং মেল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যাত্রীদের জন্য শারদীয়ার উপহার,পুজোর আগেই চালু হচ্ছে স্পেশ্যাল দার্জিলিং মেল ।আর মাত্র এক সপ্তাহ।তারপরেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাবে। করোনা পরিস্থিতিতে জৌলুস কিছু কমলেও সমস্ত আচার নিয়ম মেনেই হতে চলেছে এই বছরের দুরগতসব।আর পুজো মানেই বাঙ্গালীদের কাছে ঘুরতে যাওয়া সমারথক।আর ভ্রমনপ্রেমি বাঙ্গালীর জন্য সুখবর নিয়ে হাজির ভারতীয় রেল।

আরও পড়ুনঃভাঙড়ের প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাক মোল্লা প্রয়াত।

চালু হয়ে যাচ্ছে দার্জিলিং মেল। তবে আপাতত এই ট্রেন চলবে স্পেশ্যাল নাম নিয়ে। আগামী ২০ তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে এই ট্রেন পরিষেবা। তবে এখানেই থেমে থাকা নয়, ফেস্টিভ্যাল স্পেশ্যালে ট্রেন চলবে শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ারের মাঝে। ভারতীয় রেল ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চালাচ্ছে ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন। সেই তালিকায় থাকছে পূর্ব রেলের এই দু’টি স্পেশ্যাল ট্রেন। ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেনে হাওড়া ও শিয়ালদহ থেকে ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। নিউ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জয়নগর, কাঠগোদাম, রক্সৌল, জম্মু অবধি চলবে এই ট্রেন। অন্যদিকে উত্তর রেলের আজমেড় থেকে ট্রেন আসবে শিয়ালদহ পর্যন্ত।

দার্জিলিং মেল ছাড়বে ০২৩৪৩ স্পেশ্যাল হিসেবে। ২০ তারিখ থেকে প্রতিদিন রাত ১০টা ০৫ মিনিটে ছাড়বে এই ফেস্টিভ্যাল স্পেশ্যাল। যাবে ভায়া ডানকুনি হয়ে। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়বে রাত ২০ঃ০০ সময়। শিয়ালদহ এসে পৌঁছবে সকাল ছ’টায়। শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত চলবে ফেস্টিভ্যাল স্পেশ্যাল এই ট্রেন। এই ট্রেন চলবে ০৩১৪১ স্পেশ্যাল হিসেবে। এই ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে দুপুর ১টা ৪০ মিনিটে। নিউ আলিপুরদুয়ার পৌঁছবে সকাল ৬ঃটা ২৫ মিনিটে। এই ট্রেন যাবে ভায়া নৈহাটি হয়ে। অন্যদিকে হাওড়া থেকে কাঠগোদাম ভায়া ব্যান্ডেল। হাওড়া থেকে রক্সৌল ভায়া ব্যান্ডেল এই ট্রেন চলবে। বাঘ এক্সপ্রেস বা মিথিলা এক্সপ্রেসের সময়েই এই স্পেশ্যাল ট্রেনগুলি চালানো হবে। এই সব ট্রেন চলবে স্পেশ্যাল হিসেবে। ফলে চার্জ বা ভাড়া দিতে হবে স্পেশ্যাল হিসেবেই।

যাত্রীদের জন্য শারদীয়ার উপহার,পুজোর আগেই চালু হচ্ছে স্পেশ্যাল দার্জিলিং মেল ।আগামী ১৬ তারিখ থেকে এই ট্রেনগুলির বুকিং চালু করে দেওয়া হবে। রেল আশাবাদী ফেস্টিভ্যাল স্পেশ্যালে যাত্রী মিলবে প্রতিদিনই। অন্যদিকে এই সমস্ত ট্রেনে থাকবে বেশিরভাগই এসি থ্রি টিয়ার কোচ। তবে নন এসি স্লিপার কোচও থাকছে। যেহেতু এখন পূর্ণ মাত্রায় রেল চলাচল করছে না, সেই কারণে নিয়মানুযায়ী ট্রেন চলবে বলেই জানানো হয়েছে। রেল যাত্রীদের জন্য অবশ্যই এটি দারুন সুখবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন