১৯-এ গায়ের জোরে ভোট করেছিল তৃণমূল: শোভন চট্টোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ১৯-এ গায়ের জোরে ভোট করেছিল তৃণমূল, ফের প্রকাশ্যে শোভন বৈশাখী। বৃহস্পতিবার বিজেপির কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দুই বিজেপি নেতা-মন্ত্রী। এদিন তৃণমূলের বিরুদ্ধে খোভ উগড়ে দেন। সেইসঙ্গে নিজেদের আসন্ন কর্মসূচি সম্বন্ধেও বলেন। তিনি বলেন, ‘বুধ-শুক্রবার কার্যালয়ে আসব।’ তৃণমূলের বিরুদ্ধে ফোনে আরি পাতার অভিযোগ তোলেন প্রাক্তন এই তৃণমূল নেতা।

আরও পড়ুন: কঠিন লড়াইয়ের পুরস্কার, ভাতা বাড়ল রাজ্যের পুরসভার স্বাস্থ্যকর্মীদের

এদিন সাংবাদিক বৈঠকে শোভন বলেন, কৃষকদের কাছ থেকে শস্য সংগ্রহ অভিযান। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। ১৯-এ গায়ের জোরে ভোট করেছিল তৃণমূল। এবার গায়ের জোর দেখালে ব্যবস্থা। বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়।’ জানা গিয়েছে, আগামী ১৮ জানুয়ারি দঃ ২৪ পরগনা, বিষ্ণুপুরে শোভনের মিছিল। এছাড়া আগামী ২৭ জানুয়ারি বারুইপুরে শোভন বৈশাখীর মিছিল।

১৯-এ গায়ের জোরে ভোট করেছিল তৃণমূল, এদিন তিনি আরও বলেন, ‘বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। কলকাতা জোনের মিডিয়া সামলাবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সঙ্গে কোঅর্ডিনেট করবেন শিক্ষিকা। ‘

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন