নজরবন্দি ব্যুরোঃ দিল্লি ক্যাপিটালস তারকা খচিত। কোচ হিসেবে রয়েছেন রিকি পন্টিং। সহকারী কোচ শ্যেন ওয়াটসন। পৃথ্বী শ থেকে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, আনরিখ নর্জে, অক্ষর প্যাটেল- কে নেই দিল্লি ক্যাপিটালস-এ। সবার ওপরে ক্রিকেট ডিরেক্টর হিসাবে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ IPL-এ ফের গড়াপেটার ছায়া, প্রস্তাব এলো এবার সিরাজের কাছে

তবুও এখনও একটি ম্যাচ জিততে পারেনি দিল্লি। আর এই সবের মধ্যে আরসিবি আর দিল্লির ম্যাচে ঘটে গেল সেই ঘটনা যা সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়েছে। বিরাট ও সৌরভের ঠাণ্ডা লড়াই। এরপর সোশ্যাল মিডিয়াতে বিরাট আনফলো করে দিয়েছিলেন সৌরভ কে।

যে ঘটনা নিয়ে ফের আরও একবার তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে দুই বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারের ফ্যানদের। আর এবার সেই এক জিনিস করলেন সৌরভও। উল্লেখ্য, সৌরভ সরাসরি উপেক্ষা করছেন কোহলিকে।
পাল্টা দিলেন দাদাও, এবার ইন্সটায় আনফলো করলেন বিরাটকে

ম্যাচ শুরুর ঠিক আগে দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট স্টাফ, ক্রিকেটাররা বিরাটকে অভিবাদন জানালেও সৌরভ ধারেকাছেও যাননি সুপারস্টারের। এখানেই ঘটনার শেষ নয়। বহুল চর্চিত সেই ম্যাচের পরের দিনই গোটা ঘটনায় কার্যত শিলমোহর দিয়ে ইন্সটায় মহারাজকে আনফলো করে বসেন কোহলি। পাল্টা দেন সৌরভও। তিনিও সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন জাতীয় দলের বর্তমান তারকাকে।



