নজরবন্দি ব্যুরোঃ বর্ডার-গাভাস্কার ট্রফির সিরিজের টেস্ট ম্যাচের শেষ দুই ম্যাচ শুরু হতে চলেছে। পয়লা মার্চ ইন্দরে হবে অজিদের বিরুদ্ধে তৃতীয় টেস্ট। এরপর ৯ মার্চ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে সিরিজের চতুর্থ বা শেষ টেস্ট। চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ২ টি টেস্ট জিতে বর্ডার-গাভাস্কার ট্রফি নিজের কাছে রেখে দিতে পারছে ভারত।
আরও পড়ুনঃ বড় ধাক্কা ভারতীয় শিবিরে, বিশ্বকাপের আগে মাঠে নামতে পাড়বেন না বুমরা
গত দুটি টেস্টে ভারতীয় দলের পারফরম্যান্স ভালো। গলার কাঁটা দলের সহ অধিনায়ক কে এল রাহুল। অনেকদিন ধরেই নিজের ফর্মে ধারে কাছে নেই ভারতের সহ-অধিনায়ক। পরিসংখ্যান বলছে রাহুলের সাত ইনিংসের রানসংখ্যা ৯৫। এরপরেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে সহ-অধিনায়কের ওপর।

ফর্মে থাকা শুভমান গিল কে বসিয়ে রেখে খেলেছে রাহুল। এই নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এবার কে এল রাহুলকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন,

‘ভারতে রান করতে না পারলে, আপত্তি উঠবেই। রাহুল একা নয়। অতীতে একাধিক ক্রিকেটারের সঙ্গে এমনটা হয়েছে। প্লেয়ারদের ওপর যেমন ফোকাস থাকে, তেমনই চাপও থাকে প্রচুর। টিম ম্য়ানেজমেন্ট মনে করে যে, ও দলের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার। দিনের শেষে কোচ এবং ক্যাপ্টেনই ঠিক করবে সেটা।’
রানের মধ্যে নেই রাহুল, এবার মুখ খুললেন সৌরভ

সৌরভ আরও বলেন, ‘এরকম পিচে রান করা কঠিন। কারণ একই সঙ্গে স্পিন হচ্ছে ও বাউন্স ধরছে। ফর্মে না থাকলে খেলা আরও কঠিন হয়ে । তবে রাহুল পারফর্ম করেছে অতীতে। কিন্তু ভারতে একজন টপঅর্ডার ব্যাটারের থেকে প্রত্যাশা অনেক বেশি থাকে। কারণ মানটাই অনেক ওপরের দিকে। ব্যর্থ হলে সমালোচনা হবেই। আমি নিশ্চিত যে, রাহুলের মধ্যে সেই যোগ্যতা আছে ও আরও বেশি সুযোগ পেলে। রান করার রাস্তা খুঁজে নেবে। ‘



