নজরবন্দি ব্যুরোঃ এশিয়া কাপ শুরু হতে বাকি আরও কয়েক দিন। তার আগেই কি ভারতের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে শুরু করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা? না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে যশপ্রীত বুমরার খেলার সম্ভাবনা নিয়ে এখনই কেন আশঙ্কা প্রকাশ করে বসলেন দানিশ কানেরিয়া।
আরও পড়ুনঃ ইডেন সৌরভের সঙ্গে হটাৎ সাক্ষাৎ করলেন রণবীর, বায়োপিক নিয়ে কী বললেন অভিনেতা?



অপর দিকে কানেরিয়ার আশঙ্ক সত্যি বলেই মনে হচ্ছে। কারণ বিসিসিআই সূত্রের খবর, বুমরার চোট যথেষ্ট বড়। আর তাই এই জোরে বোলাকে মাঠে ফেরাতে আর তাড়াহুড়ো করতে চাইছেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।



এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন বুমরা। এক বোর্ড কর্তা বলেন, “যতটা ভাবা গিয়েছিল, বুমরার চোট এর থেকেই অনেক বড়। ওর পুরো ফিট হতে আরও কয়েক মাস সময় লাগবে।
বড় ধাক্কা ভারতীয় শিবিরে, বিশ্বকাপের আগে মাঠে নামতে পাড়বেন না বুমরা

তাই ওর ভবিষ্যতের কথা ভেবে এখনই মাঠে নামিয়ে দেওয়া সম্ভব নয়। আপাতত টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপে ওর সার্ভিস পেতে চাইছে।”







