ইডেন সৌরভের সঙ্গে হটাৎ সাক্ষাৎ করলেন রণবীর, বায়োপিক নিয়ে কী বললেন অভিনেতা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বলিউড তারকা রণবীর কাপুর। তাঁর নতুন ছবি “তু ঝুঠি ম্যায় মক্কার”-এর প্রচারে এদিন কলকাতায় এসেছিলেন ঋষি-নীতুর পুত্র। সাংবাদিক সম্মেলন সেরে পৌঁছে যান ক্রিকেটের নন্দনকাননে। ইডেনে পৌঁছে সৌরভের সঙ্গে কিছুক্ষণ কথা বলেই মাঠে চলে যান রণবীর।

আরও পড়ুনঃ এবছর আইপিএলের সেরা ৫ ক্রিকেটার কারা? ভবিষ্যদ্বাণী করলেন মহারাজ

তবে সৌরভের জীবনীচিত্র নিয়ে কোনও কথা বলতে রাজি হলেন না। দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি শিবির উপলক্ষে রবিবার সকাল থেকেই ইডেনে ছিলেন সৌরভ। সেখানে তাঁর তত্ত্বাবধানে অনুশীলন করেন ইশান্ত শর্মা, অভিষেক পোড়েলরা। দুপুরেই সেই অনুশীলন শেষ হয়ে যায়। দুপুরেই আসার কথা ছিল রণবীরের। কিন্তু তিনি শেষ পর্যন্ত ইডেনে ঢোকেন বিকেল চারটে দশ নাগাদ।

16 14

ঠিক হয়েছিল সৌরভ একাদশ বনাম রণবীর একাদশের প্রীতি ম্যাচে খেলবেন খেলা ও বিনোদুনিয়ার দুই তারকা। সেই মতোই সাদা জার্সিতে দল নিয়ে নামেন দাদা। আর রণবীরের দল নামে কালো জার্সি গায়ে চাপিয়ে। ব্যাটিংয়ের পাশাপাশি বল করতেও দেখা গেল রণবীরকে।

  ইডেন সৌরভের সঙ্গে হটাৎ সাক্ষাৎ করলেন রণবীর, বায়োপিক নিয়ে কী বললেন অভিনেতা?
ইডেন সৌরভের সঙ্গে হটাৎ সাক্ষাৎ করলেন রণবীর, বায়োপিক নিয়ে কী বললেন অভিনেতা?

শুধু তাই নয়, ‘দাদা’র ডেলিভারিতে ছক্কাও হাঁকান বলিউড অভিনেতা। আবার সাইডলাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ নানা বিষয় নিয়ে আলোচনা করতেও দেখা যায় তাঁদের। আর এই সবেই ইঙ্গিত মিলল আসন্ন বায়োপিকের প্রস্তুতির। সকলে যেন ধরেই নিয়েছেন, রণবীর যাতে সৌরভের খেলার খুঁটিনাটি বুঝে নিতে পারেন, তাই এই আয়োজন।

ইডেন সৌরভের সঙ্গে হটাৎ সাক্ষাৎ করলেন রণবীর, বায়োপিক নিয়ে কী বললেন অভিনেতা?

19 17

সৌরভের বায়োপিকের প্রসঙ্গ উঠতেই রণবীর সোজাসাপটা জানান, ‘আমাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক অফার করা হয়নি। আমি এ সম্পর্কে কিছুই জানি না এখন’। একথা শুনে তো মাথায় হাত ভক্তদের, তবে পুরোটাই মিথ্যা রটনা? প্রস্তাব এলে কি সেই অফার গ্রহণ করবেন রণবীর? তা নিয়ে অবশ্য এখনই কিছু জানাতে চান না তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত