নজরবন্দি ব্যুরোঃ আইপিএল জন্মদায়ী তারকা’র বলছে আইপিএলের ইতিহাস। এই টুর্নামেন্ট থেকেই একাধিক তরুণ ক্রিকেটার দুর্দান্ত পারফর্ম করেছেন। ফেরে এ বছর শুরু হচ্ছে ১৫ তম সংস্করণ।৩১ শে মার্চ থেকে। আইপিএলের ১০ দলই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
আরও পড়ুনঃ শোয়েব আখতারকে কটাক্ষ রামিজ রাজার, উত্তাল পাকিস্তান ক্রিকেট



এই টুর্নামেন্টের দুর্দান্ত পারফর্ম করেই অনেকে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। এবার এই টুর্নামেন্টের কারা দারুণ পারফর্মেন্স করবে তার ভবিষ্যৎ বাণী করলেন ভারত অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। দিল্লি ক্যাপিটালস এর এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ এবং প্রাক্তন স্পিনার হরভজন সিং।

সেখানে সৌরভ পাঁচ জন ক্রিকেটারের নাম করেন তারা হলেন, পৃথ্বী শ, সূর্য কুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড়, উমরান মালিক এবং পান্ত। যদিও এবছর আইপিএলে খেলতে পারবেন না পন্থ। কারণ অ্যাক্সিডেন্টের পর এখনও সে চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছেন। আর এই পাঁচ ক্রিকেটারের মধ্যে নেই দুর্দান্ত ফর্মে থাকা শুভমান গিল। আর এখানেই হরভজন সৌরভের ভুল ধরিয়ে দেন।


এবছর আইপিএলের সেরা ৫ ক্রিকেটার কারা? ভবিষ্যদ্বাণী করলেন মহারাজ

তিনি বলেন, ‘দাদা নাম কি তুমি ভুলে গেলে শুভমানের নাম?’ এরপরে সৌরভ তার নিজের ভুল শুধরে বলেন, ‘শুভমানের নামটা আমি ভুলে গিয়েছিলাম। আমার মনে হয় সেরা পাঁচের মধ্যে আসবে গিলের নাম। তবে সকলের উপরে থাকবে সূর্য । বাকিদের নাম আসবে তারপর। এখন দেখার সৌরভের এই ভবিষ্যৎবাণী এবছর আইপিএলে তার ক্রিকেটাররা কতটা রাজ করতে পারেন আইপিএলে।







