নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারকে কটাক্ষ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রাক্তন চেয়ারম্যান রমিজ রাজা। সম্প্রতি একটি স্থানীয় নিউজ চ্যানেলে আখতার বাবরের উদ্দেশ্যে বলেন যে পাকিস্তান অধিনায়ক সঠিকভাবে ইংরেজি বলতে পারেন না।
আরও পড়ুনঃ ঋষভের জায়গায় বাঙালি তরুণ! কলকাতায় দিল্লি ক্যাপিটালসের প্র্যাকটিস শুরু করলেন সৌরভ



পাশাপাশি পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল সম্পর্কে মন্তব্য করে প্রচুর সমালোচনার সম্মুখীন হন আখতার। রামিজ রাজা সম্পর্কে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার বলেছিলেন তিনি পিসিবি সভাপতি হয়েছিলেন নিজের প্রচারের জন্য। সেই সব নিয়েই এবার রামিজ রাজা আক্রমণ করেন শোয়েবকে।

এক টেলিভিশন টক শোয়ে রামিজ রাজা প্রাক্তন পাক পেসার সম্পর্কে বলেন, ‘বিভ্রান্ত সুপারস্টার’। রামিজ রাজা বলেন, ”কিছু মানুষের ভুল ধারণা থাকে। শোয়েব আখতার সেরকমই একজন। ওর সঙ্গে কামরান আকমলের একটা সমস্যা ছিল। সবাই ব্র্যান্ড হোক, এটাই চায় শোয়েব। কিন্তু ব্র্যান্ড হওয়ার আগে মানুষ হওয়া উচিত।”


শোয়েব আখতারকে কটাক্ষ রামিজ রাজার, উত্তাল পাকিস্তান ক্রিকেট

তিনি আরও বলেন, আমাদের প্রতিবেশী দেশে এমনটা হতে দেখবেন না। আপনি কখনই সুনীল গাভাস্কারকে রাহুল দ্রাবিড়ের সমালোচনা করতে দেখবেন না। এটি শুধুমাত্র পাকিস্তানে ঘটে, যেখানে প্রাক্তন খেলোয়াড়রা অন্যদের পেশাগতভাবে তাদের কাজ করতে দেয় না।” তিনি আরও বলেন, “পিসিবির চেয়ারম্যান পদের জন্য যোগ্য হওয়ার জন্য তাকে প্রথমে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।”







