ফের বুকে ব্যাথা দাদার! ভর্তি করা হচ্ছে হাসপাতালে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের বুকে ব্যাথা দাদার! ভর্তি করা হচ্ছে হাসপাতালে। এই নিয়ে পরপর দুবার। সদ্যই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। আজ ফের নার্সিংহোমে নিয়ে যাওয়া হছহে ক্রিকেটের কামব্যাক কিং কে। জানুয়ারির শুরুতেই এক সকালে হঠাতই জিম করতে গিয়ে ব্ল্যাক আউত হয়ে গিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন দাদা।

আরও পড়ুনঃ দলের রাশ নিজের হাতেই, শাহ্‌ সফরের আগেই ২৯এ বৈঠক মমতার

করা হয় অ্যাঞ্জিওপ্লাস্টিও। সৌরভের। স্টেন্ট বসানোর পর অবস্থা স্থিতিশীল হওয়ায় বাইপাস সার্জারি না করে ছেড়ে দেওয়া হয়, কয়হা ছিল পড়ে আবার দুটি স্টেন্ট বসানোর। সৌরভকে দেখতে কলকাতায় এসেছিলেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টিও।

অবস্থা আশঙ্কা মুক্ত হওয়ায় বাড়িতে থেকেই চিকিৎসকদের পর্যবেক্ষনে থাকছিলেন তিনি। হার্ট ব্লকেজ নিইয়ে কদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।

তার মাঝেই আজ ফের অসুস্থ বোধ করায় গ্রিন করিডর করে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় দাদাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন