নজরবন্দি ব্যুরোঃ নতুন বছর এসে মুছে দেয় পুরানো তিক্ততা। তবে বিগত দুই বছরে যে যুগলের প্রেমের রসায়নে মজেছিল বাংলা, সকলেই জানতেন ক্যামেরার পিছনে তাঁদের সম্পর্ক অত্যন্ত তিক্ত। কিন্তু এনিয়ে তাঁরা কোনদিন মুখ খোলেননি। কথা হচ্ছে মিঠাই ধারাবাহিকের ‘মিঠাই-সিদ্ধার্থ’ ওরফে আদৃত সৌমিতৃষাকে নিয়ে। দু’বছর পর পাওয়া গেল একটি দুষ্প্রাপ্য ছবি। যা নিয়ে মাতামাতি পড়ে গেছে মিঠাই ভক্তদের মধ্যে।


শোনা যায়, দীর্ঘ দিন ‘মিঠাই’-এর নায়ক-নায়িকার কথাবার্তা বন্ধ। সিরিয়ালের দু’বছর পূরণ হওয়ার উদ্যাপনে দেখা গেল অন্য দৃশ্য। ছবিতে দেখা যাচ্ছে, একে অপরকে কেক খাইয়ে দিয়েছেন সৌমিতৃষা এবং আদৃত। দু’জনের মুখেই উজ্জ্বল হাসি। তাঁদের ঘিরে রয়েছেন ধারাবাহিকের কলাকুশলীরা।

দু’বছরে পা রেখেছে ‘মিঠাই’। আর সেই খুশিতেই ধারাবাহিকের সেটে উদযাপন। পুরনো তিক্ততা ভুলেই কি সকলের সঙ্গে আনন্দে মাতলেন আদৃত এবং সৌমিতৃষা? ছবি দেখে ভিতরের সমীকরণ বোঝা না গেলেও, তাঁদের হাসি মুখ বলছে আবারও ছন্দে ফিরছে সম্পর্ক। শোনা গিয়েছিল, ত্রিকোণ প্রেমে জড়িয়েছেন সৌমিতৃষা ও আদৃত রায়। অভিনেত্রী কৌশাম্বী রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদৃত। কৌশাম্বী এবং আদৃতের এই সম্পর্ক মোটেই পছন্দ করতেন না সৌমিতৃষা, অন্তত এমন জল্পনা ছিল দর্শকের মনে। দীর্ঘ দু’বছর সৌমিতৃষা আদৃত কে কখনও অফ স্ক্রিন দেখেনি দর্শক। অবশেষে কেক মাখার দৃশ্যে খুনসুটি করতে দেখে আপ্লুত অনুরাগীরা।
শেষের পথে মিঠাই! তাই কি দূরত্ব ভুলে কাছে আসছেন সৌমিতৃষা-আদৃত?



একসময় বাংলা সিরিয়ালের মোড় ঘুরিয়েছিল ‘মিঠাই’। বিপুল জনপ্রিয়তা নিয়ে টানা ৫০ সপ্তাহের বেশী বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। যে রেকর্ড ভাঙ্গা কার্যত অসম্ভব। কিন্তু সেইসব এখন অস্তাচলে। ধীরে ধীরে অন্তিম পর্যায়ে এগোচ্ছে মিঠাই। সম্প্রতি পার করেছে ২ বছর। আর মেয়াদ হয়ত দু’-এক মাস। তাই হয়ত দূরত্ব মিটিয়ে কাছে আসছেন তারা।








