‘আন্না আন্দোলনের ইতিহাস ভুলবেন না’, সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে মোদি সরকারকে কড়া বার্তা কেজরিওয়ালের

যন্তর মন্তরে সোনম ওয়াংচুকের অনশন মঞ্চে গিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ অরবিন্দ কেজরিওয়ালের। ২০১১ সালের আন্না হাজারের আন্দোলনের প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন আপ সুপ্রিমো। এদিকে সোনমের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি হাই কোর্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

Sonam Wangchuk Hunger Strike ঘিরে জাতীয় রাজনীতিতে উত্তাপ আরও বাড়ল। যন্তর মন্তরে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে বৃহস্পতিবার দেখা করেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সেখানেই কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ২০১১ সালে আন্না হাজারের আন্দোলনও এই যন্তর মন্তর থেকেই শুরু হয়েছিল, যার রাজনৈতিক প্রভাব পরে দেশ দেখেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, সোনম ওয়াংচুকের দাবিগুলি গুরুত্ব না দিলে বিজেপিকেও রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। তবে এই মন্তব্য সম্পূর্ণ কেজরিওয়ালের রাজনৈতিক বক্তব্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন