তৃণমূলের হয়ে প্রচারে আসছেন ‘দাবাং গার্ল’, থাকবেন বাবার মনোনয়ন পর্বে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আসানসোলে পুনঃনির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে ঘোষণার পরেই আসানসোল লোকসভা কেন্দ্রে বর্ষীয়ান অভিনেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গের নির্বাচনে এই প্রথমবার পা বাড়িয়েছেন তিনি। বাবার প্রচারে ঝড় তুলতে এবার আসানসোলে তৃণমূলের হয়ে প্রচারে আসছেন ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা।

আরও পড়ুনঃ Calcutta High Court: দুই কাউন্সিলর খুনে স্বতঃপ্রণোদিত মামলার আর্জি, হাইকোর্টে গড়াল বিষয়

সূত্রের খবর, খুব শীঘ্রই আসানসোলে প্রচারে আসতে চলেছিল শত্রুঘ্ন সিনহা। বাংলার উন্নয়ন আরও কীভাবে করা যায়? সেদিকে তাকিয়েই পরচার সারতে চাইছেন তিনি। কিন্তু লড়াই এত সহজ হবে না। তা খুব ভালো করেই বুঝতে পারছেন তিনি। কারণ, এই কেন্দ্র থেকে কিছুদিন আগেই ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয়। তাই বিজেপির অস্তিত্ব এখানে তৃণমূলের জন্য চিন্তার কারণ হবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

যদিও বাবুল সুপ্রিয়র বক্তব্য ছিল, গত দুই বার তাঁর কাজের জন্যেই তাঁকে নির্বাচিত করেছে আসানসোলের মানুষ। এবার নিজেদের দূর্গ দখলের শেষ প্রয়াসটুকু করতে চাইছে বিজেপি। প্রচারের দায়িত্বে থাকছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং। পাল্টা প্রচারে ঝড় তুলতে আসছেন সোনাক্ষী। একেবারে ‘খামোস’ ভঙ্গিমায় প্রচার করবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

তৃণমূলের হয়ে প্রচারে আসছেন ‘দাবাং গার্ল’, প্রচারে ঝড় তুলতে চায় তৃণমূল 

তৃণমূলের হয়ে প্রচারে আসছেন 'দাবাং গার্ল', প্রচারে ঝড় তুলতে চায় তৃণমূল 
তৃণমূলের হয়ে প্রচারে আসছেন ‘দাবাং গার্ল’, প্রচারে ঝড় তুলতে চায় তৃণমূল

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, যেভাবে সম্মান দিয়ে তিনি আমার নাম ঘোষণা করেছেন, সেখানে না করার কোনও প্রশ্নই নেই। বাংলার ভাষা, সংস্কৃতি, আমার খুবই পছন্দের। আমি অনেক বাংলা সিনেমা করেছি। প্রথম থেকেই বাংলার সঙ্গে আমার যোগাযোগ, আসা যাওয়া। আসানসোলে বাংলার অনেক লোকজন তো রয়েছেনই। আমায় যদি বহিরাগত বলা হয়, তাহলে বারাণসীতে মোদি জী কী? এক হিন্দুস্তান, তাহলে কেন একটি রাজ্যে মানুষ সীমিত থাকবেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন