কুম্ভে সূর্যগ্রহণে বিরল রাজযোগ! ভাগ্য বদলের ইঙ্গিত তিন রাশিতে, খুলতে পারে অর্থ ও সাফল্যের দরজা

১৭ ফেব্রুয়ারির বলয়গ্রাস সূর্যগ্রহণে কুম্ভে বিরল গ্রহসংযোগ। মিথুন, তুলা ও ধনু রাশিতে অর্থলাভ, উন্নতি ও নতুন সুযোগের সম্ভাবনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বলয়গ্রাস সূর্যগ্রহণ—আর সেই গ্রহণ ঘিরেই জ্যোতিষ মহলে তৈরি হয়েছে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক সমীকরণ। সূর্য এই মুহূর্তে কুম্ভ রাশিতে অবস্থান করছে, সেখানেই রাহু, চন্দ্র ও বুধের সঙ্গমে গঠিত হচ্ছে বিশেষ যোগ। বিশেষজ্ঞদের মতে, এই বিরল সংযোগ কিছু রাশির জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে তিন রাশির জাতক-জাতিকাদের জন্য খুলতে পারে সাফল্য, অর্থলাভ ও অগ্রগতির নতুন পথ।

মঙ্গলবার দুপুর ৩টে ২৭ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৮ মিনিটে। প্রায় সাড়ে চার ঘণ্টা স্থায়ী এই গ্রহণ ভারতের আকাশে দৃশ্যমান না হলেও জ্যোতিষশাস্ত্রে এর প্রভাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কুম্ভ রাশিতে সূর্য, রাহু, চন্দ্র ও বুধের যুগপৎ অবস্থানেই তৈরি হয়েছে এই ‘বিরল যোগ’।

কোন তিন রাশিতে শুভ প্রভাব?

♊ মিথুন

মিথুন রাশির জন্য সময়টা অত্যন্ত অনুকূল হতে পারে। পেশাক্ষেত্রে দীর্ঘদিনের প্রতীক্ষিত সাফল্য মিলতে পারে। নতুন সুযোগ নিজে থেকেই দরজায় কড়া নাড়তে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে আর্থিক স্থিতি শক্তিশালী হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সম্প্রসারণের সুযোগ আসতে পারে। বিবেচনা করে বিনিয়োগ করলে সুফল মিলতে পারে।

♎ তুলা

তুলা রাশির জাতকদের আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ অর্থলাভের যোগ রয়েছে, যা আর্থিক চাপে স্বস্তি আনতে পারে। কর্মক্ষেত্রে বড় সমস্যার সমাধান মিলতে পারে। নতুন চাকরি বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জীবনযাত্রায় আর্থিক স্বচ্ছলতার ছাপ পড়তে পারে।

♐ ধনু

ধনু রাশির ক্ষেত্রে সূর্যগ্রহণ শুভ ইঙ্গিত দিচ্ছে। সম্পত্তি লাভ বা সম্পদ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। পেশাগত জীবনে নতুন প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে এবং তাতে সাফল্যের সম্ভাবনাও প্রবল। দীর্ঘদিনের বাধা কাটিয়ে এগোনোর সময় শুরু হতে পারে। সামগ্রিক ভাবে ভাগ্যের চাকা ঘুরতে পারে অনুকূল দিকে।

জ্যোতিষ বিশ্লেষকদের মতে, এই গ্রহণ দৃশ্যমান না হলেও গ্রহগত অবস্থানের কারণেই প্রভাব অনুভূত হতে পারে। তবে যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করা প্রয়োজন—এমন পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন