রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল এসএন মুখার্জী? ইঙ্গিত দিচ্ছে হাইকোর্ট চত্বর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। ব্যাক্তিগত সমস্যার জন্যেই ইস্তফা দিলেন বলে জানিয়েছেন তিনি। আজ রাজ্যপাল জগদীপ ধনকর কে তিনি ইস্তফাপত্র পাঠান। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর ইস্তফা গৃহীত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তারপরেই গুঞ্জন শুরু হয়েছে হাইকোর্ট চত্বরে, কে হবেন নতুন এজি? তাহলে কি রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল এসএন মুখার্জী?

আর পড়ুনঃ ইঞ্জিনিয়ারিং পাঠ্যপুস্তকে এবার রামায়ণ

Shamim Ahamed Ads

এসএন মুখার্জী কলকাতা হাইকোর্টের একজন অন্যতম সিনিয়র আইনজীবী। সারা হাইকোর্ট চত্বর তাঁকে গোপাল বাবু নামেই চেনে। মমতা বন্দোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত এই আইনজীবী একাধিক হেভিওয়েট মামলায় সওয়াল করেছেন তাঁর হয়ে। মামলাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নন্দীগ্রাম গনহত্যা মামলা, নারদ মামলা বা একেবারে সম্প্রতি ভোত পরবর্তী হিংসা মামলা। আর সেই কারনেই হাইকোর্ট চত্বরে গুঞ্জন উঠেছে গোপাল বাবুকে নিয়ে।

রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল এসএন মুখার্জী? কেন? কারন হিসেবে জানা যাচ্ছে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দল বা দলনেত্রীর পক্ষে যে সব আইনজীবী সওয়াল করেছেন তাঁদের মধ্যে এসএন মুখার্জী বা গোপাল বাবু অন্যতম সফল আইনজীবী। পাশাপশি বিখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি যখন সওয়াল করেন রাজ্যের হয়ে তখন মুখ্যমন্ত্রীর পক্ষে ব্যাট করেন গোপালবাবু। হেলায় সামলে দেন একের পর এক বিরোধী পক্ষের বাউন্সার!

রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল এসএন মুখার্জী? ইঙ্গিত দিচ্ছে হাইকোর্ট চত্বর!

অন্যদিকে, এদিকে দুপুরে রাজ্যপাল জানিয়েছেন, আর্টিক্যাল ১৬৫ অনুযায়ী কিশোর দত্তর পদত্যাগ পত্র তৎক্ষণাৎ গৃহীত হয়েছে। অন্যদিকে কিশোর দত্ত জানিয়েছেন ব্যাক্তিগত সমস্যার জন্যেই পদ ছাড়ছেন তিনি। ইস্তফাপত্রে কিশোর দত্ত লিখেছেন, ইস্তফাপত্রে তিনি লিখেছেন, “ব্যক্তিগত কারণে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করা হোক। পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল পদে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত আনন্দদায়ক।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত