স্মৃতি মান্ধানার পোস্ট ডিলিট রহস্য, বিয়ে স্থগিত নিয়ে যা বললেন হবু শাশুড়ি

এনগেজমেন্ট ও হলদির পর সব প্রস্তুতি সারা, ঠিক বিয়ের আগেই অসুস্থ বাবাকে কেন্দ্র করে বদলে গেল স্মৃতি-পলাশের পরিকল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা–র জীবনের অন্যতম বড় দিন হতে পারত ২৩ নভেম্বর ২০২৫। বহুদিনের সম্পর্কের পর সাঙ্গলিতে সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল–এর সঙ্গে তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেদিন। এনগেজমেন্ট থেকে শুরু করে হলদি, মেহেন্দি—সব উৎসব শেষ হয়েছিল আগেই। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা, এবং তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। এরপরই স্থগিত হয় স্মৃতি-পলাশের বিয়ে।

এই ঘটনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়ায় নতুন জল্পনা—স্মৃতি মান্ধানা নিজের বিয়ে সংক্রান্ত সমস্ত পোস্ট ইন্সটাগ্রাম থেকে ডিলিট করে দিয়েছেন। তবে তদন্ত করে দেখা যাচ্ছে, এই তথ্য পুরোপুরি সত্যি নয়। বরং সামনে আসছে অন্য বাস্তবতা।

স্মৃতি মান্ধানার পোস্ট ডিলিট রহস্য, বিয়ে স্থগিত নিয়ে যা বললেন হবু শাশুড়ি

স্মৃতি আসলে নিজের ইন্সটাগ্রামে বিয়ের কোনও ছবি-ভিডিয়ো শেয়ারই করেননি। বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে অত্যন্ত সংযত তিনি। ফলে তাঁর অ্যাকাউন্ট থেকে কিছু মুছে ফেলার প্রশ্নই ওঠে না। বরং দেখা গেছে, টিমমেট জেমাইমা রড্রিগেজের শেয়ার করা একটি ভিডিও—যেখানে স্মৃতি সহ-খেলোয়াড়দের এনগেজমেন্ট রিং দেখাচ্ছিলেন—সেটি জেমাইমাই ডিলিট করেছেন। যেহেতু ভিডিওটিতে স্মৃতিকে ট্যাগ করা ছিল, জেমি মুছে দেওয়ায় সেটি স্মৃতির অ্যাকাউন্ট থেকেও অদৃশ্য হয়েছে। আর এই কারণেই তৈরি হয়েছে পোস্ট ডিলিট–এর ভুল ধারণা।

এদিকে সামনে এসেছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। পলাশের মা অমৃতা মুচ্ছল জানিয়েছেন, স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ার পর প্রথমে পলাশই বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, পলাশ ও শ্রীনিবাস মান্ধানার মধ্যে গভীর সম্পর্ক। ফলে বাবাকে দুরবস্থায় ফেলে বিয়ে করা তাঁরা কেউই চাননি।

অমৃতা জানান, বিয়ের পর স্মৃতিকে নববধূ হিসেবে বরণ করার জন্য তিনি বিশেষ আয়োজন করেছিলেন। পলাশও স্বপ্ন দেখেছিলেন বিয়ের পর স্মৃতিকে নিয়ে বাড়ি ফেরার। কিন্তু বাস্তব পরিস্থিতি বদলে দেয় সব পরিকল্পনা। এমনকি ২৪ নভেম্বর যে অনুষ্ঠানের কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।

স্মৃতি মান্ধানার পোস্ট ডিলিট রহস্য, বিয়ে স্থগিত নিয়ে যা বললেন হবু শাশুড়ি
স্মৃতি মান্ধানার পোস্ট ডিলিট রহস্য, বিয়ে স্থগিত নিয়ে যা বললেন হবু শাশুড়ি

তিনি আরও বলেন, স্মৃতি ও পলাশ এখন মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। পরিবারের সবাই চাইছেন, স্মৃতির বাবা দ্রুত সুস্থ হয়ে উঠুন। তবে আশা এখনও অটুট। অমৃতার কথায়, “সব ঠিক হয়ে যাবে। আর বিয়েও খুব তাড়াতাড়ি হবে।”

স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে জল্পনা যতই বাড়ুক, পরিবার স্পষ্ট করে দিয়েছে—সম্পর্কে কোনও শীতলতা নেই। বরং পরিস্থিতি অনুকূলে এলেই নতুন তারিখ ঘোষণা করা হবে। এই মুহূর্তে তাঁদের অগ্রাধিকার একটাই—স্মৃতির বাবার স্বাস্থ্যের উন্নতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত