Curd Facial At Home: ব্রণ থেকে গালে ছোপ দাগ, হেঁসেল টু রূপচর্চার সব সমস্যার একটাই সমাধান দই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দই এমন একটি উপাদান, যা আপনাকে এই গরমে পেট ঠান্ডা করতে যেমন সাহায্য করবে তেমনি আপনার ত্বকের জেল্লা ফেরাতেও অপরিহার্য। দই যেমন তরকারিতে দিলে খাবারের স্বাদ বাড়ে তেমনি রূপচর্চায় এর জুড়ি মেলা ভার। শুধু খাওয়ারে না ত্বকেরও বহু সমস্যার সামাধান করে দই। শুধু বিশেষ কায়দায় এটিকে ব্যবহার করতে হবে। জেনে নিন, ত্বকের যত্নে কীভাবে কাজে লাগাবেন এটি।

আরও পড়ুনঃ খাবারের সঙ্গে মেতে উঠুন যৌন মিলনেও, স্বাগত জানাচ্ছে কন্ডোম ক্যাফে

ত্বকের ছোটখাটো সমস্যা তো লেগেই থাকে। তার সবগুলির জন্য যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তাও নয়। কিছু কিছু সমস্যার সমাধান হতে পারে ঘরোয়া পদ্ধতিতেও। বিশেষ করে ত্বক পরিষ্কার করা, ব্রণর সমস্যার ক্ষেত্রে ঘরোয়া উপায়েরই সাহায্য নেন বেশির ভাগ মানুষ। আর এই কাজটিতে একেবারে ম্যাজিকের মতো সাহায্য করতে পারে দই।

রূপচর্চায় কেমনভাবে ব্যবহার করবেন দই (Yogurt)? কোনও কোনও ক্ষেত্রে দই এমনি ব্যবহার করলেই চলে, আবার কোনও কোনও ক্ষেত্রে দইয়ের সঙ্গে কিছু জিনিস মিশিয়ে নিতে হয়। তাহলেই দারুণ কাজ করে দই। দেখে নেওয়া যাক, কীভাবে দই দিয়ে ত্বকের যত্ন নেবেন।

ব্রণ থেকে গালে ছোপ দাগ, হেঁসেল টু রূপচর্চার সব সমস্যার একটাই সমাধান দই
ব্রণ থেকে গালে ছোপ দাগ, হেঁসেল টু রূপচর্চার সব সমস্যার একটাই সমাধান দই

Cleansing: এই কাজটি শুধু দই দিয়েই হয়ে যায়। হাতে কিছুটা দই নিয়ে মুখের ত্বকে মাখান। গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখাবেন। কিছু ক্ষণ রাখার পরে মুখ ধোওয়ার হালকা সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন। তার আগে ইচ্ছা হলে তুলো দিয়ে দই মুছেও নিতে পারেন।

Scrubbing: ত্বকের পুরনো মৃত কোষ পরিষ্কার করার জন্য এই কাজটি করতেই হবে। তবে এই কাজের জন্য দইয়ের সঙ্গে চালগুঁড়ো মিশিয়ে নিতে হবে। সেটি দিয়ে ত্বক পরিষ্কার করুন।

ব্রণ থেকে গালে ছোপ দাগ, হেঁসেল টু রূপচর্চার সব সমস্যার একটাই সমাধান দই
ব্রণ থেকে গালে ছোপ দাগ, হেঁসেল টু রূপচর্চার সব সমস্যার একটাই সমাধান দই

Massage: ত্বকের মালিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। দইয়ের সঙ্গে একটু অলিভ অয়েল মিশিয়ে নিন। এই দুইয়ের মিশ্রণ দিয়ে মালিশ করলে মুখের ত্বকে রক্ত চলাচল বাড়ে। তাতে ত্বক উজ্জ্বল হয়।

ব্রণ থেকে গালে ছোপ দাগ, হেঁসেল টু রূপচর্চার সব সমস্যার একটাই সমাধান দই

ব্রণ থেকে গালে ছোপ দাগ, হেঁসেল টু রূপচর্চার সব সমস্যার একটাই সমাধান দই
ব্রণ থেকে গালে ছোপ দাগ, হেঁসেল টু রূপচর্চার সব সমস্যার একটাই সমাধান দই

Face Pack: ফেসপ্যাক হিসাবেও ব্যবহার করতে পারেন দই। সেক্ষেত্রে এর সঙ্গে কিছুটা কফি গুঁড়ো মিশিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রাখার পরে হালকা সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত