নজরবন্দি ব্যুরোঃ ভয়াবহ মহামারীর কবলে পড়তে চলেছে রাশিয়া। সংক্রমণের কবল থেকে নিজেকে বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নেয়ার পরিকল্পনা করছেন পুতিন। জনসমক্ষেও আসতে চাইছেন না রুশ প্রেসিডেন্ট। এই পরিস্থিতে পুতিনের শারীরিক অবস্থা নিয়ে একাধিকবার নানা জল্পনা ছড়িয়েছে।
আরও পড়ুনঃ টাকার বিনিময়ে চাকরি বিলিয়েছেন তৃণমূল নেতা, তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
তিনি আদৌ সুস্থ রয়েছেন কিনা, তা নিয়েও সন্দেহ আছে। রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বছর শেষের আগেই রাশিয়া জুড়ে এইচ১এন১ (H1N1) ভাইরাসের প্রকোপ বাড়বে। এই ভাইরাসের জেরেই ১৯৭৭ সালে রাশিয়া জুড়ে মহামারী ছড়িয়ে পড়েছিল। ২০০৯ সালে সোয়াইন ফ্লুর নেপথ্যেও ছিল এই ভাইরাস।

আর এই মহামারী থেকে বাঁচতে নীল নকশা ছকে ফেলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নাকি বাঙ্কারে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন। ইতিমধ্যেই রুশ পার্লামেন্টের একাধিক সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে এখনও ভাইরাসে আক্রান্ত হননি পুতিন।

সতর্ক থাকতেই নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কোনওভাবেই যেন এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস তাঁকে ছুঁতে না পারে। রাশিয়ার প্রথা অনুযায়ী, বছরের শেষে পার্লামেন্টে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু রুশ পার্লামেন্টের একাধিক সদস্য অসুস্থতার কারণে তাদের সংস্পর্শে আসতে চাইছেন না তিনি।
বছরের শেষেই মহামারীর মুখে রাশিয়া! প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় অসুস্থ পুতিনের

কয়েকদিন আগেই সরকারি ভাবে জানিয়ে দেয়া হয়, চলতি বছরে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না পুতিন। সাংবাদিক সম্মেলন কেন বাতিল করা হল, সেই নিয়ে কিছু জানানো হয়নি ক্রেমলিন মুখপাত্রের তরফে।



