Calcutta High Court: টাকার বিনিময়ে চাকরি বিলিয়েছেন তৃণমূল নেতা, তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই তালিকায় যুক্ত হল ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের নাম। অভিযোগ, টাকার বিনিময়ে চাকরি বিলিয়েছেন তৃণমূল নেতা। এবার তাঁকে তলব করল কলকাতা হাইকোর্ট। মামলাকারীর অভিযোগ, টাকার বিনিময়ে একজন অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করা ব্যক্তিকেও চাকরি পাইয়ে দিতেন তিনি।

আরও পড়ুনঃ Justice Avijit Ganguly: ভূমিকা ঠিক থাকলে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব, ফের মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠে আসে এই প্রসঙ্গ। মামলাকারীর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় অভিযোগ জানান, দেবজ্যোতির সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের যোগ রয়েছে। অভিযোগ শোনা মাত্রি আগামী শুক্রবার দুপুর ১ টা নাগাদ দেবজ্যোতিকে হাজিরার নির্দেশ দেন বিচারপতি।

টাকার বিনিময়ে চাকরি বিলিয়েছেন তৃণমূল নেতা, ডাক পাঠাল হাইকোর্ট 
টাকার বিনিময়ে চাকরি বিলিয়েছেন তৃণমূল নেতা, ডাক পাঠাল হাইকোর্ট

আদালতের তরফে এই দায়িত্ব রাজ্যের ওপরেই তুলে দেওয়া হয়েছে। বিচারপতির নির্দেশ, এবিষয়ে রাজ্যকেই সুনিশ্চিত করতে হবে।  ওই এলাকা ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের আওতায় পড়ে, তাই ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের নির্দেশে স্থানীয় থানা দেবজ্যোতির হাজিরা নিশ্চিত করবে। ওই দিন আদালতে উপস্থিত না হলে দেবজ্যোতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

ইতিমধ্যেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযোগে জর্জরিত রাজ্যের শাসক দল। মানিক ভট্টাচার্য সম্পর্কে ইডির সাপ্লিমেন্টরি চার্জশিটে মানিকের কারনামা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। বারবার একটি হার্ডডিস্কের কথা বলা হচ্ছে, সেখানে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশের কথা উল্লেখ করা হয়েছে। এখন সেই তালিকায় তৃণমূলের এক নেতার নাম যুক্ত হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

টাকার বিনিময়ে চাকরি বিলিয়েছেন তৃণমূল নেতা, ডাক পাঠাল হাইকোর্ট 

টাকার বিনিময়ে চাকরি বিলিয়েছেন তৃণমূল নেতা, ডাক পাঠাল হাইকোর্ট 
টাকার বিনিময়ে চাকরি বিলিয়েছেন তৃণমূল নেতা, ডাক পাঠাল হাইকোর্ট

উল্লেখ্য, তদন্তকারী সংস্থার দাবি, গোটা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন মাস্টারমাইন্ড এবং মানিক ভট্টাচার্য ছিলেন কিংপিন। তাই আগামী দিনে আরও অনেক তৃণমূল নেতাদের তলবের সম্ভাবনা থেকেই যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন