নজরবন্দি ব্যুরোঃ এর আগে একাধিকবার রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তাঁর মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা শুনে চমকে গিয়েছিলেন অনেকেই। এখন আবার সরকারের ভূমিকা নিয়েও মন্তব্য করতে দেখা গেল তাঁকে। জানালেন, সরকারের ভূমিকা ঠিক থাকলে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব।
আরও পড়ুনঃ TMC-BJP: মমতা ফিরতেই বিরাট বিপর্যয়, বিজেপিতে যোগ তৃণমূল বিধায়কের
বুধবার প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল কলকাতা হাইকোর্টে। সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে বসেন, শিক্ষা পর্ষদ যদি ভালো কাজ করে তাহলে আমরা তাঁর প্রশংসা করবই। আর সরকারের ভূমিকা ঠিক থাকে তাহলে মুখ্যমন্ত্রীর প্রশংসা করব। একইসঙ্গে বিচারপতি পর্যবেক্ষণ, ভুল কাজ করলে সমালোচনা করবই এর পিছনে কোনও কারণ নেই।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, পরীক্ষা হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে। বিচারপতির মুখে এধরনের মন্তব্য শোনার পরেই পর্ষদের আইনজীবী বলেন, এ বার উত্তরপত্র সংরক্ষণ করা থাকবে। ৫.৫ লক্ষেরও বেশি ওএমআর শিট সংরক্ষণ করা হচ্ছে।
ভূমিকা ঠিক থাকলে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব, ব্যাখা দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

উল্লেখ্য, ২০১৪ এবং ২০১৭ সালের টেট পরীক্ষার পর নিয়োগ নিয়ে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছিল। কখনও নম্বর বাড়িয়ে, আবার কখনও সাদা খাতা জমা দিয়ে চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন। এমনটাও অভিযোগ উঠেছে। সেই সমস্ত মামলার তদন্ত করছে সিবিআই। তদন্ত করতে গিয়ে বারবার কেঁচো খুঁড়তে কেউটে বের হয়েছে। এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বহু কর্মরত শিক্ষক চাকরি হারিয়েছেন। এখন সেই বিচারপতির মুখে টেট নিয়ে ইতিবাচক মন্তব্য শোনা যায়। এখন আবার নিজের বক্তব্যের যুক্তি দিলেন বিচারপতি।



