নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার নদীয়ার প্রশাসনিক সভা থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কোনও বোধবুদ্ধি নেই।
আরও পড়ুনঃ HS Exam 2022: নিজের স্কুলে বসেই উচ্চ-মাধ্যমিক, টেস্টের ভিত্তিতেও হতে পারে মূল্যায়ন!
বৃহস্পতিবার প্রশাসনিক সভার প্রকাশ্য মঞ্চ থেকে সাংসদ মহুয়া মৈত্রকে কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মহুয়া এখানে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই। কে কার পক্ষে, বিপক্ষে দেখার দরকার নেই। সাজিয়ে গুছিয়ে লোক পাঠিয়ে ইউটিউবে বা ডিজিট্যালে দিয়ে দিলাম। এই রাজনীতি একদিন চলতে পারে চিরদিন নয়। যখন নির্বাচন হবে ঠিক করবে কে প্রতিদ্বন্দ্বিতা করবে, কে নয়। সুতরাং এখানে কোনও মত পার্থক্য রাখা উচিত নয়”।
মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পর সুর চড়িয়েছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এই মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আধিকারিক এবং জনপ্রতিনিধিদের ওপর ঔদ্ধত্য প্রকাশ করেন। আমার কংগ্রেস ছাড়ার পিছনে এটাও একটা কারণ ছিল। মানুষের আত্মসম্মান রয়েছে। লাইভ হচ্ছে তাঁর পিতা-মাতা দেখছেন। মুখ্যমন্ত্রীর কোনও বোধবুদ্ধি নেই”।
মুখ্যমন্ত্রীর কোনও বোধবুদ্ধি নেই, স্পষ্ট করলেন শুভেন্দু

প্রশাসনিক সভা থেকে একাধিকবার দলের নেতাদের হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি প্রশাসনিক কর্তাদেরও রেয়াত করেন না। মুখ্যমন্ত্রীর ব্যবহারে একাধিকবার সরব হয়েছেন দলের নেতারাই। অনেকে বাধ্য হয়েছেন দল ছাড়তে। এরই মধ্যে পড়েন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। সাংসদ মহুয়া মৈত্রকে সতর্ক করার পর সেবিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা।









