ভাঙছে BJP, সংগঠন বাঁচাতে উত্তরবঙ্গ ছেড়ে উত্তর চব্বিশ পরগণা যাচ্ছেন শুভেন্দু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভাঙছে BJP, একুশের ভোটের পর বঙ্গ বিজেপি যেখানে ৭৭ জন বিধায়ক নিয়ে বিধান সভায় গিয়েছিল, কয়েক মাসের ব্যাবধানে সেই সংখ্যা কমে ৭২। সম্ভাবনা রয়েছে আরও উইকেট পড়ার। গত পরশু বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ ফিরেছেন তৃণমূলে।

আরও পড়ুনঃ চাকরির নামে লাখো টাকার প্রতারণা, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে FIR

তার পরেই গতকাল বাগদার বিধায়ক বিশ্বজিৎ দম্বন্ধ পরিবেশ থেকে বাঁচতে ফিরে এসেছেন তৃণমূলে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন বিশ্বজিৎ দল ছাড়ায় আরও বড়ো ভাঙন দেখা দেবে পরগণার গেরুয়া শিবিরে।

আর ঠিক সেই কারণেই দলের সংগঠন বাঁচাতে উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বদলে যাবেন উত্তর চব্বিশ পরগণায়। অধিকারীর সফর বদলের নেপথ্যে যে বিশ্বজিৎ তা মনে করছে অনেকেই। ১৯ এর ভোটের আগে বিজেপিতে যাওয়া বিশ্বজিৎ ২১ এর ভোটে বিজেপির টিকিটে জিতেও গতকাল ফিরেছেন ঘাসফুল শিবিরে।

ভাঙছে BJP, উত্তরবঙ্গ থেকে উত্তর চব্বিশ পরগণা…বৈঠক করবেন পদ্মবনের নেতারা। 

তার পরেই বলেছিলেন আগামী দিনে খুব তাড়াতাড়ি বড়ো ধস নামবে উত্তর ২৪ পরগণার গেরুয়া শিবিরে।  তাঁর মন্তব্য বনগাঁর বিজেপি জেলা সভাপতি মনস্পতি দেব উড়িয়ে দিলেও ওয়াকিবহাল মহল মনে করছে একে একে দলত্যাগের হিড়িকে বেশ চাপে রয়েছে পদ্ম শিবির।

আর সেই কারণেই সফর বদলেছে শুভেন্দুর। কথা ছিল মমতার আগেই আজ উত্তরবঙ্গে যাবেন শুভেন্দু সহ গেরুয়া শিবিরের কিছু নেতা। বৈঠক করবেন ২৯ জন বিধায়কের সঙ্গে, বৈঠক হতে পারে সাংসদদের সঙ্গেও। তবে এই মুহুর্তে ভাঙছে BJP, তাই বিজেপির বাকি দল উত্তরবঙ্গ গেলেও পথ বদলে শুভেন্দু যাচ্ছেন উত্তর ২৪ পরগণা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন