নজরবন্দি ব্যুরোঃ নাইট রাইডার্সের আইপিএল অভিযান শুরু হচ্ছে ১ এপ্রিল থেকে। কিন্তু চোটের কারণে এবার আইপিএলে সম্ভবত কেন পাওয়াই যাবে না শ্রেয়স আইয়ারকে। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও সম্ভবত খেলতে পারবেন না।
আরও পড়ুনঃ আজ সিরিজ নির্ণয়ের ম্যাচে কেমন হবে ভারতের একাদশ
দা টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদ টেস্টের মধ্যে শ্রেয়সের পিঠের যে চোট লেগেছিল, তার জেরে ভারতীয় ব্যাটারকে অস্ত্রোপচার করতে হবে। একটি সূত্র উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমে প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রেয়সকে অস্ত্রোপচার করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

লন্ডনে এক বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে সেই অস্ত্রোপচার করতে চান শ্রেয়স। তবে যদি সুযোগ থাকে, তাহলে ভারতেও শ্রেয়সের অস্ত্রোপচার করানো হতে পারে। সেই পরিস্থিতিতে শ্রেয়সকে যে এবার আইপিএলে পাওয়া যাবে না, তা পরিষ্কার হয়ে গিয়েছে বলে সংশ্লিষ্ট মহলের মত। তবে এতে সমস্যা বাড়লো নাইট রাইডার্স এর।

শ্রেয়সের পরিবর্তে পুরো মরশুমের জন্য কেকেআরকে অধিনায়ক বাছতে হবে। কিন্তু কে হবেন অধিনায়ক? চলছে আলোচনা। কেকেআরের হাতে শাকিব আল হাসান এবং লিটন দাস থাকলেও তাঁদের প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে না। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তারা দেশের হয়ে টেস্ট খেলতে ব্যস্ত থাকবেন। টেস্ট আগামী ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে।
আইপিএল ও বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন শ্রেয়স! হবে অস্ত্রোপচার

আর আইপিএলে কেকেআরের অভিযান শুরু হচ্ছে ১ এপ্রিল থেকে। অন্যদিকে, ৩১ মার্চ পর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন শাকিব। সেই সিরিজ শেষ করে পরদিনই মোহালিতে গিয়ে আদৌও দলের অধিনায়কত্ব করতে পারবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সুতরাং নাইট রাইডার্স অধিনায়ক নির্বাচন নিয়ে এখনো গভীর সমস্যার মধ্যে রয়েছে।



